বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ০৯:৫২ পূর্বাহ্ন , ই-পেপার
শিরোনামঃ
ফটিকছড়িতে মোবাইল কোর্টে ৫০ হাজার টাকা জরিমানা ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন শুরু আজ বকশীগঞ্জে ছিনতাইয়ের শিকার অটোভ্যান চালকের পাশে লন্ডন প্রবাসী দুই ভাই রাঙ্গাবালীতে যুবদল ও স্বেচ্ছাসেবক দল নেতার মাদক সেবনের ভিডিও ভাইরাল বাঞ্ছারামপুরে ‘ফ্যামিলি কার্ড’ কর্মসূচির উদ্বোধন জঙ্গল সলিমপুরে যৌথ বাহিনীর সাঁড়াশি অভিযান: আটক ১৫, অস্ত্র উদ্ধার সুবর্ণচরে ৪ পরিবারের চলাচলের পথে বাধা, প্রতিবাদে মানববন্ধন নরসিংদীতে রিসোর্স ইন্টিগ্রেশন সেন্টার (রিক) এর আয়োজনে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত খোকসায় আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে আলোচনা সভা সোনাইমুড়ীর মাদক কারবারি পান্না আটক

জয়পুুরহাট র‍্যাব-৫ এর অভিযানে ভিকটিম উদ্ধারসহ এক অপহরণকারী আটক

নিরেন দাস,জয়পুুরহাট প্রতিনিধিঃ-
  • আপলোডের সময় : শনিবার, ২৮ মে, ২০২২

র‍্যাব-৫, সিপিসি-৩, জয়পুরহাট র‍্যাব ক্যাম্পের ভারপ্রাপ্ত কোম্পানী অধিনায়ক সহকারি পুলিশ সুপার মোঃ মাসুদ রানা এবং কোম্পানী উপ-অধিনায়ক সহকারি পুলিশ সুপার মোঃ আমিনুল ইসলাম এর নেতৃত্বে,বগুড়ার দুপচাচিয়ায় বিশেষ একটি অভিযান চালিয়ে মোছাঃ ইশিতা খাতুন (১৮) নামে এক ভিকটিমকে উদ্ধারসহ মোছাঃ রিমি আক্তার (২৩) নামে অপহরণকারীকে আটক করেছে র‍্যাব সদস্যরা।

শনিবার (২৮ মে) দুপুরে বগুড়ার দুপচাচিয়া উপজেলার মাস্টারপাড়ায় এলাকায় এক বিশেষ অভিযান চালিয়ে অপহরণকৃত এক ভিকটিমকে উদ্ধারসহ এক অপহরণকারী কে আটক করা হয়েছে।

উদ্ধারকৃত ভিকটিম,মোছাঃ ইশিতা খাতুন আক্কেলপুর উপজেলার কাশিড়া গ্রামের মোঃ মনছুর রহমানের মেয়ে। এবং আটককৃত অপহরণকারী মোছাঃ রিমি আক্তার একই এলাকার মোঃ রিয়াজুল ইসলামের মেয়ে।

শনিবার সন্ধায় র‍্যাব-৫ জয়পুুরহাট ক্যাম্পের পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়,অভিযুক্ত মোছাঃ রিমি খাতুন আনুমানিক ২ মাস আগে ভিকটিমকে চাকরীর লোভ দেখিয়ে ভিকটিমের নিজ বাড়ি জয়পুরহাট জেলার আক্কেলপুর উপজেলার কাশিড়া গ্রাম থেকে বগুড়ার দুপচাচিয়া উপজেলায় নিয়ে যায় এবং তাকে ভাড়া বাসায় আটক করে রাখে। পরবর্তীতে ভিকটিমের বাবা আক্কেলপুর থানার একটি অভিযোগ দায়ের করে উক্ত অভিযোগের কপি নিয়ে ২৮ মে তারিখে জয়পুুরহা র‍্যাব ক্যাম্পে অভিযোগ করলে ক্যাম্পের নিজস্ব গোয়েন্দা তথ্য ও তথ্য প্রযুক্তির সাহায্যে ভিকটিমকে উদ্ধারসহ অপহরণকারীকে আটক করতে সক্ষম হয়।

পরবর্তীতে আটককৃত অপহরণকারী মোছাঃ রিমি আক্তারের বিরুদ্ধে আক্কেলপুর থানায় একটি মামলা প্রক্রিয়াধীন রয়েছে বলেও প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়।

দয়া করে শেয়ার করুন

এই ক্যাটাগরীর আরো খবর..