মঙ্গলবার, ১৪ এপ্রিল ২০২৬, ০৯:৫৩ অপরাহ্ন , ই-পেপার
শিরোনামঃ
বকশিগঞ্জে বর্ণাঢ্য আয়োজনে পহেলা বৈশাখ উদযাপিত টাঙ্গাইলে “কৃষক কার্ড” বিতরণ অনুষ্ঠানের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান একই ফিলিং স্টেশনে বারবার তেল নিতে গিয়ে ৩ আরোহী জরিমানা ৪৮ হাজার লিটার ফার্নেস অয়েল জব্দ, উদ্ধার ১২ একর সরকারি জমি ১৬ বছরেও প্লট বুঝে পাননি গ্রাহকরা, সোনাইমুড়ীতে ক্ষোভ সাবেক আইনমন্ত্রী শফিক আহমেদ আর নেই লোহাগড়ায় জেলেদের অনুদানের ৬০ গরুর হদিস নেই, তথ্য দিতে অস্বীকৃতি মৎস্য কর্মকর্তার লোহাগড়ায় চাকরির প্রলোভনে গৃহবধূ ধর্ষণ, গ্রাম পুলিশ গ্রেফতার শপথ নিলেন নবনির্বাচিত দুই সংসদ সদস্য গণভোটের রায় অমান্য ও বাস্তবায়নে গড়িমসির প্রতিবাদে বিক্ষোভ মিছিল

আন্তর্জাতিক রিয়েলিটি শোর বিচারক হিসাবে কাজ করছেন চিত্রনায়ক অমিত হাসান।

সংগ্রাম প্রতিদিন ডেস্ক ঃ
  • আপলোডের সময় : মঙ্গলবার, ১২ অক্টোবর, ২০২১

আন্তর্জাতিক রিয়েলিটি শোর বিচারক হিসাবে কাজ করছেন চিত্রনায়ক অমিত হাসান।
ফেস অব এশিয়া’ নামে সম্প্রতি একটি রিয়েলিটি শো শুরু হয়েছে। বর্তমানে এফডিসিতে-এর কার্যক্রম চলছে। নাচ, গান অভিনয় ও আবৃত্তিতে পারদর্শীদের নিয়ে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হচ্ছে। আয়োজকরা জানিয়েছেন, প্রতিযোগিতায় অংশগ্রহণের প্রথম শর্ত হচ্ছে প্রতিযোগীকে দেখতে অবশ্যই বাহ্যিকভাবে সুন্দর হতে হবে। এরপর তার মেধার প্রমাণ দিতে হবে।

আরও জানা গেছে, এশিয়ার বিভিন্ন দেশে একই নামে প্রতিযোগিতাটি অনুষ্ঠিত হচ্ছে। প্রত্যেক দেশ থেকে চূড়ান্ত নির্বাচিতরা ফাইনালে অংশ নেবেন। এ প্রতিযোগিতায় বিচারক হিসাবে কাজ করছেন চিত্রনায়ক অমিত হাসান। তিনি জানান, মূলত কোয়ার্টার ফাইনাল, সেমি ফাইনাল ও ফাইনাল পর্ব পর্যন্ত বিচারকের দায়িত্ব পালন করবেন। ফাইনাল পর্বে বাংলাদেশকে প্রতিনিধিত্ব করবে ছয়জন।

বাংলাদেশ পর্বের অনুষ্ঠানগুলো প্রচার হবে এটিএন বাংলায়। এ প্রসঙ্গে অমিত হাসান বলেন।এর আগে একটি অনলাইন প্রতিযোগিতার বিচারক হিসাবে কাজ করেছি। তবে এবারই প্রথম কোনো আন্তর্জাতিক রিয়েলিটি শোর বিচারক হিসাবে কাজ করছি। আমাদের দেশের ছেলে মেয়েরা সত্যিই অনেক মেধাবী। বিচারকের ভূমিকায় কাজ করতে গিয়ে অনেক সময়ই দ্বিধাদ্বন্দ্বে পড়ে যাই যে কাকে ছেড়ে কাকে রাখব। আমি সবার প্রতি ভালোবাসা রেখেই বলছি প্রতিযোগিতায় কেউ এগিয়ে থাকবে কেউ পিছিয়ে থাকবে। তারপরও একটি নির্দিষ্ট নিয়মে আমাদের ছয়জনকে বাছাই করতে হবে। আমাদের বিশ্বাস আমরা যোগ্য সেই ছয়জনকেই বিচার করে চূড়ান্ত পর্যায়ে নিয়ে যেতে পারব।এদিকে অমিত হাসান বর্তমানে ব্যস্ত আছেন রকিবুল আলম রকিবের পরিচালনায় সীমানা ইয়েস ম্যাডাম অপূর্ব রানার যন্ত্রণা ও সৈকত নাসিরের মাসুদ রানা সিনেমার কাজ নিয়ে। মুক্তির অপেক্ষায় আছে শামীম আহমেদ রনির বিক্ষোভ ও শাহীন সুমনের বিদ্রোহ সিনেমা দুটি।

দয়া করে শেয়ার করুন

এই ক্যাটাগরীর আরো খবর..