মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬, ০৬:৫৮ পূর্বাহ্ন , ই-পেপার
শিরোনামঃ
জঙ্গল সলিমপুরে যৌথ বাহিনীর সাঁড়াশি অভিযান: আটক ১৫, অস্ত্র উদ্ধার সুবর্ণচরে ৪ পরিবারের চলাচলের পথে বাধা, প্রতিবাদে মানববন্ধন নরসিংদীতে রিসোর্স ইন্টিগ্রেশন সেন্টার (রিক) এর আয়োজনে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত খোকসায় আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে আলোচনা সভা সোনাইমুড়ীর মাদক কারবারি পান্না আটক সিইউএফএল অফিসার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত লোহাগড়ায় গৃহবধূর মৃত্যু, স্বামীর বিরুদ্ধে হত্যার অভিযোগ মির্জাপুরে আন্তর্জাতিক নারী দিবস পালিত লোহাগড়ায় আন্তর্জাতিক নারী দিবস পালিত ইমাম হোসেন হত্যা মামলার জের: মদনে বৃদ্ধা জাহেলা আক্তারকে মারধরের অভিযোগ

বিচারক বাবা শিশুকে অস্ত্র চালানো শেখালেন

স্টাফ রিপোর্টারঃ
  • আপলোডের সময় : সোমবার, ৬ সেপ্টেম্বর, ২০২১

শিশুকে অস্ত্র চালানো শেখালেন বিচারক বাবা।

পিস্তল হাতে শিশু ছেলে। পেছনে দাঁড়িয়ে বিচারক বাবা। তিনি ছেলেকে শেখাচ্ছেন ট্রিগার চাপার কৌশল। ছেলেও একের পর এক ছুড়ছেন গুলি। বিকট শব্দে কেঁপে উঠছে চারপাশ।

শিশু যখন ছোট থেকে বড় হয় তখন তাদের হাতে তুলে দেওয়া হয় কলম। কিন্তু এবার বিচারক বাবা দেখালেন তার শিশুপুত্রকে নিয়ে করলেন অন্যকিছু

চাঁপাইনবাবগঞ্জের সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট জাহিদুল ইসলাম জুয়েল তার দুই শিশুপুত্রকে আগ্নেয়াস্ত্র চালনা শেখানোর এমন একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। ভিডিওটির সত্যতা স্বীকার করেছেন ম্যাজিস্ট্রেট জাহিদুল ইসলাম। অনেক আগে বেড়াতে গিয়ে শখের বশে ভিডিওটি করা হয় বলে দাবি করেন তিনি।

তিনি বলেন, আমি যখন সুন্দরবন কয়রা এলাকার ম্যাজিস্ট্রেট হিসেবে কর্মরত ছিলাম- তখনকার ঘটনা এটি। সুন্দরবন বেড়াতে গিয়ে বাচ্চারা শখ করে পিস্তল দিয়ে গুলি করেছে। তখন এই ভিডিওটি আমার ফেসবুকে আপলোড করা হয়

বাচ্চাদের আগ্নেয়াস্ত্র চালনা শেখানো নৈতিকভাবে কতটুকু ঠিক,এমন প্রশ্নের জবাবে ম্যাজিস্ট্রেট জাহিদুল ইসলাম বলেন।এটা বাচ্চারা শখ করে করেছে। তবে এটা করা ঠিক হয়নি। সেজন্য আমি দুঃখ প্রকাশ করছি।

দয়া করে শেয়ার করুন

এই ক্যাটাগরীর আরো খবর..