মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ০৪:১৫ পূর্বাহ্ন , ই-পেপার
শিরোনামঃ
খোকসা থানায় নতুন ওসি হিসেবে যোগদান করলেন  মোল্লা জাকির হোসেন  বকশীগঞ্জে পুকুরে ডুবে শিশুর মর্মান্তিক মৃত্যু সংরক্ষিত নারী আসনে ৩৬ প্রার্থীর নাম ঘোষণা বিএনপির লোহাগড়ায় বিধবা ফারহানার একমাত্র সন্তান নিয়ে মানবেতর জীবনযাপন  খোকসায় ৪৭তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি মেলার উদ্বোধন হোমনায় গণধর্ষণ ও ট্রিপল মার্ডারের প্রতিবাদে বিক্ষোভ, ফাঁসির দাবি লোহাগড়ায় আলোচিত গরুকান্ড নিয়ে উপজেলা ও পৌর বিএনপির যৌথ সংবাদ সম্মেলন মরহুম দস্তগীর চৌধুরীর ১৫তম মৃত্যুবার্ষিকী পালিত। বকশীগঞ্জে স্বেচ্ছাসেবক দল নেতার ওপর হামলা, প্রতিবাদে সংবাদ সম্মেলন টাঙ্গাইলের নাগরপুরে মসজিদের জমি দখলমুক্ত করতে মানববন্ধন

চাঁপাইিনবাবগঞ্জে স্ত্রী্কে কুপিয়ে হত্যা,স্বামী গ্রেফতার

মোঃ শহিদুল ইসলাম রনি চাঁপাইনবাবগঞ্জ
  • আপলোডের সময় : সোমবার, ২৬ সেপ্টেম্বর, ২০২২

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি
শিবগঞ্জে স্বামীর বোটির কোপে রিনা বেগম (৩০) নামে এক গৃহবধূর মৃত্যু হয়েছে। রোববার (২৫ সেপ্টেম্বর) রাত সাড়ে সাতটার দিকে উপজেলার ছত্রাজিতপুর ইউনিয়নের কমলাকান্তপুর গ্রামে এ ঘটনা ঘটে। মৃত গৃহবধূ ওই গ্রামের মনিরুল ইসলামের স্ত্রী ও তিন সন্তানের জননী।

স্থানীয়রা জানান, কিছু দিন আগে থেকেই তাদের স্বামী স্ত্রীর মধ্যে পারিবারিক বিষয় নিয়ে দ্বন্দ লেগে ছিল। এর জের ধরে রবিবার বিকেল ৫ টার দিকে তাঁদের মধ্যে বাকবিতণ্ডা হয়। এক পর্যায়ে পাশে থাকা একটি বোটি দিয়ে রিনার পেটে ও মাথায় আঘাত করেন মনিরুল ইসলাম । খবর পেয়ে স্থানীয়রা উদ্ধার করে চিকিৎসার জন্য চাঁপাইনবাবগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করে।

সদর হাসপাতালের ইমারজেন্সি ইনচার্জ আনোয়ার রফিক বলেন, প্রাথমিক চিকিৎসা শেষে রিনার অবস্থার অবনতি হলে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে স্থানান্তর করা হয়। কিন্তু পথেই তাঁর মৃত্যু হয়েছে।

শিবগঞ্জ থানার অফিসার ইনচার্জ চৌধুরী জুবায়ের আহম্মদ সহকারী বিষয়টি নিশ্চিত করে বলেন এ ঘটনায় মামলা হয়েছে। আসামী মনিরুলকে গ্রেফতার করা হয়েছে।লাশ ময়না তদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

দয়া করে শেয়ার করুন

এই ক্যাটাগরীর আরো খবর..