মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ০৪:১৬ পূর্বাহ্ন , ই-পেপার
শিরোনামঃ
খোকসা থানায় নতুন ওসি হিসেবে যোগদান করলেন  মোল্লা জাকির হোসেন  বকশীগঞ্জে পুকুরে ডুবে শিশুর মর্মান্তিক মৃত্যু সংরক্ষিত নারী আসনে ৩৬ প্রার্থীর নাম ঘোষণা বিএনপির লোহাগড়ায় বিধবা ফারহানার একমাত্র সন্তান নিয়ে মানবেতর জীবনযাপন  খোকসায় ৪৭তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি মেলার উদ্বোধন হোমনায় গণধর্ষণ ও ট্রিপল মার্ডারের প্রতিবাদে বিক্ষোভ, ফাঁসির দাবি লোহাগড়ায় আলোচিত গরুকান্ড নিয়ে উপজেলা ও পৌর বিএনপির যৌথ সংবাদ সম্মেলন মরহুম দস্তগীর চৌধুরীর ১৫তম মৃত্যুবার্ষিকী পালিত। বকশীগঞ্জে স্বেচ্ছাসেবক দল নেতার ওপর হামলা, প্রতিবাদে সংবাদ সম্মেলন টাঙ্গাইলের নাগরপুরে মসজিদের জমি দখলমুক্ত করতে মানববন্ধন

চাঁপাইনবাবগঞ্জের মোবাইলে গেম খেলতে বাধা দেয়ায় কিশোরের আত্মহত্যা

শামসুন্নাহার সোহানা চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি
  • আপলোডের সময় : রবিবার, ১১ সেপ্টেম্বর, ২০২২

সকালে ঘুম থেকে উঠেই মোবাইলে গেম খেলতে বসেছিলো কিশোর শাহ আলম (১৭)। তা দেখে তার মা বকাবকি শুরু করলে এবং এক পর্যায়ে মোবাইলটি তার হাত থেকে কেড়ে নিলে অভিমানে কিশোর শাহ আলম আত্নহত্যা করেছে। রোববার (১১ সেপ্টেম্বর)চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার রহনপুর পৌর এলাকার পুরাতন প্রসাদপুর মহল্লায় এ ঘটনা ঘটে। নিহত কিশোর ওই মহল্লার কাবির আলীর ছেলে।

নিহতের বাবা কাবির আলী জানান, প্রতিদিনের মত রোববার সকাল সাড়ে ৭ টার দিকে তার ছেলে শাহ আলম বাড়িতে ঘুম থেকে উঠে মোবাইলে গেম খেলছিলো। তখন তার মা তাকে কাজের কথা বলে। শাহ আলম তাতে কর্ণপাত না করলে তার মা তার হাত থেকে মোবাইলটি কেড়ে নেয়। এর কিছুক্ষণ পর নিজ ঘরের শয়ন কক্ষে ফ্যানের সাথে গলায় গামছা পেঁচিয়ে শাহ আলম আত্নহত্যা করে। আমরা জানতে পেরে পুলিশকে খবর দেই। খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ উপস্থিত হয়।

কাবির আলী জানান,ছেলেটি অনেক জেদী। কারো বকাঝকা সহ্য করে না। সে অষ্টম শ্রেণীতে লেখাপড়ার পাশাপাশি স্থানীয় একটি ইলেকট্রনিক দোকানে কাজ শিখছে। আমি উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসের পিয়ন।
গোমস্তাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমাস আলী সরকার জানান, খবর পেয়ে এসআই মাহবুব সহ ঘটনাস্থলে উপস্থিত হই। নিহত কিশোরের লাশ ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ করা হচ্ছে। আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

দয়া করে শেয়ার করুন

এই ক্যাটাগরীর আরো খবর..