সোমবার, ০৬ এপ্রিল ২০২৬, ০২:১৩ অপরাহ্ন , ই-পেপার
শিরোনামঃ
রাঙ্গাবালীতে জেলে চাল বিতরণে অনিয়মের অভিযোগ, টাকা আদায়ের ক্ষোভ বাঞ্ছারামপুরে গ্যাস সিন্ডিকেটবিরোধী অভিযান, ১৩ ডিলারকে জরিমানা তৃণমূলের আস্থা সাজ্জাদ মুন্নার হাতে, ছাত্রদলের নেতৃত্বে দেখার দাবি কেরানীগঞ্জে গ্যাসলাইটার কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডে প্রধানমন্ত্রীর শোক কেরানীগঞ্জে গ্যাসলাইটার কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডে প্রধানমন্ত্রীর শোক জ্বালানি সংকটে রোববার থেকে নতুন অফিস সময়সূচি মাদকের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তোলার আহ্বান বাঞ্ছারামপুরে তেলের জন্য হাহাকার: সিন্ডিকেটের অভিযোগ কুড়িগ্রামে কিশোর কণ্ঠ মেধা বৃত্তি প্রদান ও সংবর্ধনা অনুষ্ঠান সম্পন্ন হাওরে আগাম বন্যার পানি, বোরো ফসল রক্ষায় মাঠে বিএনপি নেতারা

বকশীগঞ্জ-এ বাজার নিয়ন্ত্রণে ভ্রাম্যমাণ আদালতের অভিযান

আবু তাহের, বকশিগঞ্জ প্রতিনিধি
  • আপলোডের সময় : বুধবার, ১৮ ফেব্রুয়ারী, ২০২৬
Oplus_16908288

বকশীগঞ্জ-এ বাজার নিয়ন্ত্রণে ভ্রাম্যমাণ আদালতের অভিযান
৭ ব্যবসায়ীকে ৩০ হাজার টাকা জরিমানা
আসন্ন রমজানকে সামনে রেখে জামালপুর জেলার বকশীগঞ্জ পৌর এলাকায় নিত্যপ্রয়োজনীয় পণ্যের বাজার নিয়ন্ত্রণে কঠোর নজরদারি শুরু করেছে প্রশাসন। অতিরিক্ত মূল্যে পণ্য বিক্রি ও বিভিন্ন অনিয়মের দায়ে বুধবার দুপুরে পৌর শহরের বিভিন্ন বাজারে অভিযান চালিয়ে সাতজন ব্যবসায়ীকে মোট ৩০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
অভিযান পরিচালনা করেন বকশীগঞ্জের ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আসমা উল হুসনা। এ সময় উপস্থিত ছিলেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর-এর জামালপুর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক শরিফুল ইসলাম।
আদালত সূত্র জানায়, রমজান উপলক্ষে বাজারে অস্থিরতা ঠেকাতে এবং নিত্যপণ্যের দাম স্বাভাবিক রাখতে নিয়মিত তদারকির অংশ হিসেবে এ অভিযান পরিচালিত হয়। অভিযানে দেখা যায়, কিছু ব্যবসায়ী পণ্যের গায়ে উল্লেখিত মূল্যের চেয়ে বেশি দামে বিক্রি করছেন। এছাড়া বেশ কয়েকটি দোকানে হালনাগাদ মূল্যতালিকা টাঙানো ছিল না এবং পণ্য ক্রয়ের ভাউচার সংরক্ষণেও অনিয়ম পাওয়া যায়।
ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে এসব অপরাধে সাতটি প্রতিষ্ঠানকে অর্থদণ্ড প্রদান করা হয় এবং তা তাৎক্ষণিকভাবে আদায় করা হয়।
ভারপ্রাপ্ত ইউএনও ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আসমা উল হুসনা বলেন,
“রমজানকে সামনে রেখে কেউ যেন কৃত্রিম সংকট সৃষ্টি করতে না পারে বা অতিরিক্ত মুনাফার আশায় সাধারণ মানুষকে ভোগান্তিতে না ফেলে—সেজন্যই এই অভিযান। অনিয়ম পেলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।”
অভিযানের ফলে সাধারণ ক্রেতাদের মধ্যে স্বস্তি ফিরে এসেছে। ক্রেতাদের দাবি, রমজানের আগে নিয়মিত এমন তদারকি চললে অসাধু ব্যবসায়ীরা অযৌক্তিকভাবে দাম বাড়ানোর সাহস পাবে না।
অভিযান চলাকালে থানা পুলিশের একটি দল ভ্রাম্যমাণ আদালতকে সার্বিক সহযোগিতা প্রদান করে।

দয়া করে শেয়ার করুন

এই ক্যাটাগরীর আরো খবর..