ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সিলেটের ছয়টি সংসদীয় আসনে প্রতিদ্বন্দ্বিতা করা ৩৩ জন প্রার্থীর মধ্যে ২০ জনের জামানত বাজেয়াপ্ত হয়েছে। নির্বাচন কমিশন সূত্রে জানা যায়, কোনো প্রার্থী মোট প্রদত্ত ভোটের আট ভাগের এক ভাগের কম ভোট পেলে তাঁর জামানত বাজেয়াপ্ত হয়। সেই নিয়ম অনুযায়ী এসব প্রার্থীর জামানত বাতিল হয়েছে।
সিলেট-১ আসন
মোট ভোট পড়েছে ৩ লাখ ২৫ হাজার ৫৩৯। জামানত রক্ষার জন্য প্রয়োজন ছিল অন্তত ৪০ হাজার ৬৯২ ভোট। এ আসনে ছয়জন প্রার্থী নির্ধারিত ভোটের কম পেয়ে জামানত হারিয়েছেন। তাঁরা হলেন—
ইসলামী আন্দোলন বাংলাদেশের মাহমুদুল হাসান (২,৭০১)
বাসদের প্রণব জ্যোতি পাল (১,১৩৪)
বাংলাদেশের কমিউনিস্ট পার্টির মোহাম্মদ আনোয়ার হোসেন (৯০৮)
বাংলাদেশের সমাজতান্ত্রিক দল (মার্কসবাদী)-এর সঞ্জয় কান্ত দাস (৮০১)
গণঅধিকার পরিষদের আকমল হোসেন (৩১৪)
ইনসানিয়াত বিপ্লব বাংলাদেশের মো. শামীম মিয়া (২৩৯)
সিলেট-2 আসন
মোট ভোট পড়েছে ১ লাখ ৬৪ হাজার ৫০৭। জামানত রক্ষার জন্য প্রয়োজন ছিল ২০ হাজার ৫৬৩ ভোট। তিনজন প্রার্থী নির্ধারিত ভোটের কম পেয়েছেন—
জাতীয় পার্টির মাহবুবুর রহমান চৌধুরী (১,৪২০)
ইসলামী আন্দোলন বাংলাদেশের মো. আমির উদ্দিন (১,৪০৮)
গণফোরামের মো. মজিবুল হক (৬৩৭)
সিলেট-৩ আসন
মোট ভোট পড়েছে ২ লাখ ৪ হাজার ৬৪৭। জামানত রক্ষায় প্রয়োজন ছিল ২৫ হাজার ৫৮১ ভোট। চারজন প্রার্থী জামানত হারিয়েছেন—
স্বতন্ত্র প্রার্থী মইনুল বাকর (২৯৭)
স্বতন্ত্র প্রার্থী মোস্তাকিম রাজা চৌধুরী (৪,১৯৯)
জাতীয় পার্টির মোহাম্মদ আতিকুর রহমান (২,৬৩০)
ইসলামী আন্দোলন বাংলাদেশের রেদওয়ানুল হক চৌধুরী (১,৩৯১)
সিলেট-৪ আসন
মোট ভোট পড়েছে ২ লাখ ৭০ হাজার ৫৬৫। জামানত রক্ষায় প্রয়োজন ছিল ৩৩ হাজার ৮২১ ভোট। তিনজন প্রার্থী জামানত হারিয়েছেন—
গণঅধিকার পরিষদের জহিরুল ইসলাম (৫৬১)
ইসলামী আন্দোলন বাংলাদেশের মাওলানা সাইদ আহমদ (২,৭১৪)
জাতীয় পার্টির মোহাম্মদ মুজিবুর রহমান ডালিম (১,৯৬৬)
সিলেট-৫ আসন
মোট ভোট পড়েছে ২ লাখ ১১ হাজার ৫১৮। জামানত রক্ষায় প্রয়োজন ছিল ২৬ হাজার ৪৩৯ ভোট। এ আসনে একমাত্র বাংলাদেশ মুসলিম লীগের মো. বিলাল উদ্দিন (৩৭২) জামানত হারিয়েছেন।
সিলেট-৬ আসন
মোট ভোট পড়েছে ২ লাখ ৪৩ হাজার ৬৯৬। জামানত রক্ষায় প্রয়োজন ছিল ৩০ হাজার ৪৬২ ভোট। তিনজন প্রার্থী নির্ধারিত ভোটের কম পেয়েছেন—
গণঅধিকার পরিষদের জাহিদুর রহমান (১,৩৮৬)
জাতীয় পার্টির মোহাম্মদ আবদুল নূর (১,১৭০)
স্বতন্ত্র প্রার্থী মো. ফখরুল ইসলাম (২৩,৮৪৬)
উল্লেখ্য, সিলেটের ছয়টি সংসদীয় আসনে মোট ৩৩ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। এর মধ্যে সিলেট-১ আসনে আটজন, সিলেট-২ আসনে পাঁচজন, সিলেট-৩ আসনে ছয়জন, সিলেট-৪ আসনে পাঁচজন, সিলেট-৫ আসনে চারজন এবং সিলেট-৬ আসনে ছয়জন প্রার্থী অংশ নেন।