নেত্রকোনা–৪ আসনের সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবরের সহধর্মিণী তাহমিনা জামান শ্রাবণী বলেছেন, “আপনাদের দোয়া ও ভালোবাসায় আমার স্বামী আবার আপনাদের মাঝে ফিরে এসেছেন। আল্লাহ তাকে নতুন জীবন দিয়েছেন। ইনশাআল্লাহ তিনি আবার মানুষের কল্যাণে কাজ করবেন।”
তিনি আরও বলেন, “আগামী ১২ তারিখ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে আমরা সবাই ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে তাকে বিজয়ী করে সংসদে পাঠাবো। তিনি আপনাদের সমস্যা ও উন্নয়নের বিষয়গুলো সংসদে তুলে ধরবেন। সব সময়ই তিনি চিন্তা করেন কীভাবে মানুষের জীবনমান উন্নত করা যায়।”
মঙ্গলবার মদন উপজেলার চানগাঁও ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডে নারী ভোটারদের নিয়ে আয়োজিত উঠান বৈঠক ও মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।
এ সময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাবেক সদস্য মির্জা হায়দার আলী, উপজেলা বিএনপির সম্মানিত সদস্য আব্দুল হেলিম ভুলু, সাংগঠনিক সম্পাদক ফজলে এলাহী টুটন, ইউনিয়ন বিএনপির সভাপতি আজিজুল হক আঞ্জু, সাধারণ সম্পাদক সাদেকুর রহমান সাদেক, উপজেলা মহিলা দলের সভাপতি শিরিন আক্তার, সাধারণ সম্পাদক জোসনা আক্তারসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা