ত্রয়োদশ সংসদে শপথ, সংসদ নেতা ও প্রধানমন্ত্রী নির্বাচিত তারেক রহমান
জাতীয় সংসদ ভবন প্রাঙ্গণে ত্রয়োদশ জাতীয় সংসদের নবনির্বাচিত সদস্যদের শপথগ্রহণ সম্পন্ন হয়েছে। মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) বেলা সাড়ে ১১টায় শপথ শেষে অনুষ্ঠিত হয় বিএনপির সংসদীয় দলের সভা। সভায় সর্বসম্মতিক্রমে দলটির চেয়ারম্যান তারেক রহমান-কে সংসদ নেতা ও প্রধানমন্ত্রী নির্বাচিত করা হয়।
দলীয় সূত্রে জানা গেছে, বিকালেই নতুন মন্ত্রিপরিষদ গঠন করবেন তিনি।
মন্ত্রিসভায় ডাক পাওয়া নেতারা
বিএনপি সরকারের সম্ভাব্য মন্ত্রিসভায় দলটির শীর্ষ ও জ্যেষ্ঠ একাধিক নেতা স্থান পাচ্ছেন। তাদের মধ্যে রয়েছেন—
মির্জা ফখরুল ইসলাম আলমগীর
মির্জা আব্বাস
সালাউদ্দিন আহমদ
আমির খসরু মাহমুদ চৌধুরী
ড. আবদুল মঈন খান
গয়েশ্বর চন্দ্র রায়
শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদ
আরিফুল হক চৌধুরী
খন্দকার আবদুল মুক্তাদির
জহির উদ্দিন স্বপন
শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি
এহসানুল হক মিলন
হাফিজ উদ্দিন আহমেদ
আব্দুল আওয়াল মিন্টু
এ জে এম জাহিদ হোসেন
মিজানুর রহমান মিনু
আফরোজা খানম রিতা
ব্যারিস্টার কায়সার কামাল
এছাড়া জোটের শরিকদের মধ্য থেকেও কয়েকজন মন্ত্রিসভায় স্থান পেতে পারেন। তাদের মধ্যে রয়েছেন—
জোনায়েদ সাকী
নুরুল হক নুর
ববি হাজ্জাজ
দলীয় সূত্র জানিয়েছে, নতুন মন্ত্রিপরিষদে সদস্য সংখ্যা প্রায় ৫০ জন হতে পারে। ইতোমধ্যে সম্ভাব্য মন্ত্রীদের অনেকেই ফোন পেয়েছেন।
বিশেষ সিদ্ধান্ত
সংসদীয় দলের সভায় গুরুত্বপূর্ণ একটি সিদ্ধান্তও নেওয়া হয়েছে। বিএনপির এমপিরা কেউ ডিউটি-ফ্রি গাড়ি গ্রহণ করবেন না এবং সরকারিভাবে কোনো প্লট নেবেন না—এমন নীতিগত সিদ্ধান্ত গৃহীত হয়েছে বলে জানা গেছে।
নতুন সরকারের আনুষ্ঠানিক ঘোষণার দিকে এখন রাজনৈতিক অঙ্গনের নজর।