শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০৩:৪৫ পূর্বাহ্ন , ই-পেপার
শিরোনামঃ
টাঙ্গাইলের নাগরপুরে মসজিদের জমি দখলমুক্ত করতে মানববন্ধন ৩য় বারের মতো সংসদ সদস্য নির্বাচিত হওয়ায় আবুল কালাম আজাদ সিদ্দিকীকে সংবর্ধনা প্রদান সোনাইমুড়ীতে উচ্ছেদ অভিযান পরিচালনায় ফুটপাত দখলমুক্ত সোনাইমুড়ীর হোসেন ফিলিং স্টেশনে তেল নিয়ে তেলেসমাতি নরসিংদীতে দাখিল পরীক্ষার্থীদের বিদায় ও দোয়া মাহফিল নাসির উদ্দিন নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হলো “বৈশাখী মেলা ১৪৩৩” সোনাইমুড়ীতে অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন দেওয়ানগঞ্জে অবৈধভাবে ডিজেল বহন: ব্যক্তিকে ৭ দিনের কারাদণ্ড রাজবাড়ীর গোয়ালন্দে বর্ণাঢ্য আয়োজনে বাংলা নববর্ষ ১৪৩৩ উদযাপন খোকসায় বনাঢ্য আয়োজনে পহেলা বৈশাখ উদযাপিত

কৃষি বিশ্ববিদ্যালয়ের গুচ্ছভর্তি পরীক্ষাও পেছাল

স্টাফ রিপোর্টার
  • আপলোডের সময় : বুধবার, ১৬ জুন, ২০২১

দেশে চলমান করোনাভাইরাস পরিস্থিতি বিবেচনায় ২০২০-২১ শিক্ষাবর্ষে সাতটি কৃষি বিশ্ববিদ্যালয়ের গুচ্ছভর্তি পরীক্ষা পেছানো হয়েছে। আগামী ৩১ জুলাই অনুষ্ঠেয় ভর্তি পরীক্ষার তারিখ আরও এক মাসেরও বেশি সময় পেছানো হয়েছে। পুনর্নির্ধারিত ঘোষণা অনুযায়ী আগামী ৪ সেপ্টেম্বর এই ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।

বুধবার (১৬ জুন) কেন্দ্রীয় ভর্তি কমিটির সভাপতি ও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয়ের ভিসি স্বাক্ষরিত এক জরুরি বিজ্ঞপ্তিতে বলা হয়, কৃষি বিশ্ববিদ্যালয় ও কৃষিশিক্ষা প্রাধান্য বিশ্ববিদ্যালয়গুলোতে ২০২০-২০২১ শিক্ষাবর্ষে গুচ্ছ/সমন্বিত পদ্ধতিতে ভর্তি পরীক্ষার তারিখ আগামী ৩১ জুলাইয়ের পরিবর্তে ৪ সেপ্টেম্বর নির্ধারণ করা হয়েছে।

দ্বিতীয়বারের মতো কৃষিবিজ্ঞান বিষয়ে ডিগ্রি প্রদানকারী সাতটি পাবলিক বিশ্ববিদ্যালয়ের গুচ্ছ পদ্ধতিতে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে এবার। বিশ্ববিদ্যালয়গুলো হচ্ছে- বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়, শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যাল, চট্টগ্রাম ভেটেরিনারি অ্যান্ড অ্যানিম্যাল সায়েন্সেস বিশ্ববিদ্যালয়, সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়, খুলনা কৃষি বিশ্ববিদ্যালয়, পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এবং বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয়।

দয়া করে শেয়ার করুন

এই ক্যাটাগরীর আরো খবর..