বুধবার, ১৫ এপ্রিল ২০২৬, ০৭:২৪ পূর্বাহ্ন , ই-পেপার
শিরোনামঃ
স্বৈরাচার পালিয়ে গেছে, কিন্তু স্বৈরাচারের ভূত এখনো রয়ে গেছে. বকশিগঞ্জে বর্ণাঢ্য আয়োজনে পহেলা বৈশাখ উদযাপিত টাঙ্গাইলে “কৃষক কার্ড” বিতরণ অনুষ্ঠানের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান একই ফিলিং স্টেশনে বারবার তেল নিতে গিয়ে ৩ আরোহী জরিমানা ৪৮ হাজার লিটার ফার্নেস অয়েল জব্দ, উদ্ধার ১২ একর সরকারি জমি ১৬ বছরেও প্লট বুঝে পাননি গ্রাহকরা, সোনাইমুড়ীতে ক্ষোভ সাবেক আইনমন্ত্রী শফিক আহমেদ আর নেই লোহাগড়ায় জেলেদের অনুদানের ৬০ গরুর হদিস নেই, তথ্য দিতে অস্বীকৃতি মৎস্য কর্মকর্তার লোহাগড়ায় চাকরির প্রলোভনে গৃহবধূ ধর্ষণ, গ্রাম পুলিশ গ্রেফতার শপথ নিলেন নবনির্বাচিত দুই সংসদ সদস্য

দিনাজপুরের বিরামপুরে সড়ক দুর্ঘটনায় ২ বন্ধু  নিহত।

মাসুদ রানা: বিরামপুর(দিনাজপুর)প্রতিনিধি:
  • আপলোডের সময় : বুধবার, ৪ অক্টোবর, ২০২৩
দিনাজপুরের বিরামপুরে যাত্রীবাহী বাসের ধাক্কায় মোটরসাইকেলে থাকা পুলিশ সদস্যসহ দুইজন নিহত হয়েছেন।
 মঙ্গলবার( ৩ অক্টো:) রাত সাড়ে ৯ টার দিকে উপজেলার কলেজ বাজার তেল পাম্পের সামনে  এই দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- দিনাজপুর ফুলবাড়ী উপজেলার লক্ষীপুর এলাকার আফফার উদ্দিনের ছেলে মো. জহুরুল ইসলাম (৪০) ও একই উপজেলার খয়েরবাড়ি ইউনিয়নের হবিবুর রহমানের ছেলে সুজন হোসেন (৪০)। নিহতদের মধ্যে জহুরুল ইসলাম পুলিশের ডিএসবি নীলফামারী জেলার জলঢাকা থানায় কর্মরত ছিলেন। সুজন ফুলবাড়ি উপজেলায় ওষুধ কোম্পানির রিপেজেন্টিভ হিসেবে কর্মরত ছিলেন। তাঁরা সম্পর্কে বন্ধু। বিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুব্রত কুমার সরকার এসব তথ্য নিশ্চিত করেছেন।
পুলিশ জানায়, গত সোমবার রাজশাহীতে একটি মামলার সাক্ষ্য দিতে যান তিনি। সাক্ষ্য শেষে মোটরসাইকেলে বাড়ি ফিরছিলেন তারা। পথে বিরামপুরের কলেজ বাজার তেল পাম্প এলাকায় একটি বাস মোটসাইকেলটিকে ধাক্কা দিলে জহিরুল ও মোনাইম হোসেন সুজন গুরুতর আহত হন। পরে হাসপাতালে নেওয়ার পথে তাঁরা মারা যান। এ ঘটনায় বাসটিকে জব্দ করেছে পুলিশ।
বিরামপুর স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. মো. সামসুজ্জামান বলেন, সড়ক দুর্ঘটনায় দুজনকে হাসপাতালে আনা হয়। তাদের মাথা এবং শরীরের বিভিন্ন স্থান থেকে প্রচুর রক্তক্ষরণের কারণেই মূলত তাদের মৃত্যু হয়েছে।
ওসি সুব্রত কুমার সরকার জানান, এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

দয়া করে শেয়ার করুন

এই ক্যাটাগরীর আরো খবর..