মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬, ০১:৩১ অপরাহ্ন , ই-পেপার
শিরোনামঃ
জঙ্গল সলিমপুরে যৌথ বাহিনীর সাঁড়াশি অভিযান: আটক ১৫, অস্ত্র উদ্ধার সুবর্ণচরে ৪ পরিবারের চলাচলের পথে বাধা, প্রতিবাদে মানববন্ধন নরসিংদীতে রিসোর্স ইন্টিগ্রেশন সেন্টার (রিক) এর আয়োজনে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত খোকসায় আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে আলোচনা সভা সোনাইমুড়ীর মাদক কারবারি পান্না আটক সিইউএফএল অফিসার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত লোহাগড়ায় গৃহবধূর মৃত্যু, স্বামীর বিরুদ্ধে হত্যার অভিযোগ মির্জাপুরে আন্তর্জাতিক নারী দিবস পালিত লোহাগড়ায় আন্তর্জাতিক নারী দিবস পালিত ইমাম হোসেন হত্যা মামলার জের: মদনে বৃদ্ধা জাহেলা আক্তারকে মারধরের অভিযোগ

লক্ষীপুরে মোটরসাইকেলের ধাক্কায় সাবেক এমপির মৃত্যু।

লক্ষ্মীপুর প্রতিনিধি: | এ জে এম ইসমাইল হোসেন
  • আপলোডের সময় : বুধবার, ২৩ আগস্ট, ২০২৩

 

মোটরসাইকেলের ধাক্কায় সাবেক এমপির মৃত্যু
লক্ষ্মীপুর: লক্ষ্মীপুরে মোটরসাইকেলের ধাক্কায় জাতীয় পার্টির সাবেক সংসদ সদস্য মোহাম্মদ উল্যাহ (৭৬) মারা গেছেন। বুধবার (২৩ আগস্ট) বিকাল ৩টার দিকে জেলা শহরের আলিয়া মাদ্রাসার সামনে ঢাকা-লক্ষ্মীপুর আঞ্চলিক মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোসলেহ উদ্দিন বিষয়টি নিশ্চিত করেছেন।

মোহাম্মদ উল্যাহ ১৯৮৬ থেকে ১৯৮৮ সাল পর্যন্ত লক্ষ্মীপুর-৩ (সদর) আসনের সংসদ সদস্য ও লক্ষ্মীপুর পৌরসভার প্রথম চেয়ারম্যান ছিলেন। তিনি জেলা জাতীয় পার্টির সাবেক সভাপতি ছিলেন। সর্বশেষ তিনি জেলা জাতীয় পার্টির সম্মেলন প্রস্তুতি কমিটির আহবায়কের দায়িত্ব পালন করেন। শনিবার তার সভাপতিত্বে জেলা জাতীয় পার্টির সম্মেলন অনুষ্ঠিত হয়। তিনি জেলা কমিটির সভাপতি প্রার্থী ছিলেন।

মোহাম্মদ উল্যাহ লক্ষ্মীপুর পৌরসভার ১৪ নম্বর ওয়ার্ডের বাঞ্চানগর এলাকার আক্কাস মিয়া হাওলাদারের ছেলে।

মোহাম্মদ উল্যার বড় ছেলে রাকিব হোসেন জানান ঘটনার সময় রাস্তা পারাপারকালে একটি দ্রুতগতির মোটরসাইকেলের ধাক্কায় মোহাম্মদ উল্যাহ সড়কের পাশে ছিটকে পড়েন। পরে তাকে উদ্ধার করে সদর হাসপাতালে নেওয়া হয়।

সদর হাসপাতালের মেডিকেল অফিসার ডা. মো. জহুরুল ইসলাম রনি বলেন, হাসপাতালে আনার আগেই মোহাম্মদ উল্যাহ মারা গেছেন। তার মরদেহ বাড়িতে নিয়ে গেছেন।

দয়া করে শেয়ার করুন

এই ক্যাটাগরীর আরো খবর..