শনিবার, ১১ এপ্রিল ২০২৬, ০৩:২৩ পূর্বাহ্ন , ই-পেপার
শিরোনামঃ
বিএনপির বিরুদ্ধে ‘সবকিছু শেষের অপকৌশল’ অভিযোগ শফিকুর রহমানের আনোয়ারায় বর্ণাঢ্য আয়োজনে ৬ষ্ঠ উপজেলা স্কাউট সমাবেশ শুরু রংপুরে পুলিশের গুলিতে নিহত শিক্ষার্থী আবু সাঈদ হত্যা: দুই পুলিশ সদস্যকে মৃত্যুদণ্ড ভোলায় স্থানীয় কৃষকের পণ্য নিয়ে কৃষক বাজারের আয়োজন বাঞ্ছারামপুর পল্লী বিদ্যুৎ অফিসে অনিয়মের অভিযোগ, টাকা নেওয়ার ঘটনায় বিতর্ক গোয়ালন্দ ঘাট থানায় নতুন ওসি শফিকুল ইসলাম গোয়ালন্দে বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহের সমাপনী, পুরস্কার বিতরণ নরসিংদীতে মার্চ ২০২৬ মাসের শ্রেষ্ঠ ডিআইও নির্বাচিত এসআই মোঃ ইমাম হোসেন সোনাইমুড়ীতে পেশাজীবীদের তেলসংগ্রহে ভোগান্তি, লাইনে টিনেজারদের ভিড় বেশি ঢামেকে ঢাবি শিক্ষার্থী-চিকিৎসক সংঘর্ষ, জরুরি বিভাগ বন্ধ

চকরিয়া মাহাসড়কের পাশে গাড়ি চালকের লাশ উদ্ধার শরীরে ছুরিকাঘাতের চিহ্ন

এম.এস.এ সোহেল আরমান, ষ্টাফ রিপোর্টার:
  • আপলোডের সময় : শনিবার, ২৯ জুলাই, ২০২৩

চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের চকরিয়ার হারবাং ইউনিয়নের ইনানী স-মিল ষ্টেশন লাগোয়া এলাকায় এক অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (২৯ জুলাই) ভোর ৬টার দিকে পথচারীরা এ অজ্ঞাত লাশটি দেখতে পেলে তারা পুলিশকে খবর দেয় এবং খবর পাওয়ার সাথে সাথে ঘটনাস্থলে হারবাং পুলিশ ফাঁড়ির এসআই শামীমের নেতৃত্বে সঙ্গীয় পুলিশ সদস্যরা উপস্থিত হয়। পরবর্তীতে সকাল ৯টার দিকে নিহতের স্ত্রী ঘটনাস্থলে এসে লাশ শনাক্ত করেন।

 তবে স্ত্রীর দাবি- টাকা লেনদেনের জন্য তার স্বামীকে হত্যা করা হয়েছে । নিহত মিজবাহ কাকারা ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের মাইজকাকারা গ্রামের নুরুল আমিনের ছেলে।
শুক্রবার (২৮ জুলাই) রাত ১২টার দিকে তিনি নিখোঁজ হন। পরে শনিবার (২৯ জুলাই) সকাল পৌঁনে ৭টায় হারবাং ইনানী রিসোর্ট এলাকা থেকে লাশ উদ্ধার করা হয়।
নিহতের স্ত্রী সাবেকুন নাহার জানান, জনৈক গাড়ি চালকের সঙ্গে কিছু টাকার লেনদেন নিয়ে তার স্বামীর বিবাদ ছিল। তার জেরেই রিজভীকে হত্যা করা হয়েছে।
 কাকারা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাহাব উদ্দিন জানান, রিজভী ৪ বছর আগে বরইতলীর সাবেকুন নাহারকে বিয়ে করেন। তিনি হারবাং স্টেশনে ভাড়া বাসায় পরিবার নিয়ে থাকতেন। তাদের সংসারে মো. সায়েদ নামে ৩ বছর বয়সী এক শিশু সন্তান রয়েছে।
 চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাবেদ মাহমুদ বলেন, নিহতের মাথার পেছনে ছুরিকাঘাত ও পিঠসহ শরীরের বিভিন্ন অংশে ছোট ছোট আরও কয়েকটি আঘাতের চিহ্ন দেখা গেছে। হত্যার রহস্য উদঘাটনে সিআইডিকে ঘটনাস্থলে উপস্থিত হয়েছেন।

দয়া করে শেয়ার করুন

এই ক্যাটাগরীর আরো খবর..