রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ০১:২৫ অপরাহ্ন , ই-পেপার
শিরোনামঃ
পুলিশের বিশেষ ইউনিট গঠন, সারাদেশে চলবে বিশেষ অভিযান ১১ দলের ঘোষিত ৫ সেপ্টেম্বরের চট্টগ্রামে লংমার্চ সফল করতে  উত্তর জেলা জামায়াতের  দায়িত্বশীল সমাবেশ। নেপালে আকস্মিক বন্যা–ভূমিধসে নিহত বেড়ে ১৫৭, এখনো নিখোঁজ ৪০৩ জন গোয়ালন্দে যথাযোগ্য মর্যাদায় পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপন মান্নান হত্যা মামলায় সন্দেহভাজনদের নাম অন্তর্ভুক্ত না করার প্রতিবাদে সংবাদ সম্মেলন।  গোয়ালন্দে ঘরের ভেতর যুবককে গলা কে’টে হ’ত্যা ফটিকছড়ি উত্তর উপজেলা সদর নিয়ে আন্দোলন,  পাশে দাড়িয়েছেন সাবেক বিচারপতি ফয়সাল মাহমুদ ফয়েজী। জকসুর উদ্যোগে জবি মেডিকেল সেন্টারে যুক্ত হচ্ছে ১৩ আধুনিক যন্ত্র রাশিয়ার দুই আন্তর্জাতিক আয়োজনে পুতিনের আমন্ত্রণ পেলেন সাবেক জবি শিক্ষার্থী শিফা হালদা রক্ষায় আপস নয়, বালি-মাটি উত্তোলন বন্ধের হুঁশিয়ারি: এমপি সরোয়ার আলমগীর

আমি নৌকার দাবীদার- প্রকৌশলী মাহবুবর রহমান ( হেলাল)

মোঃ সুজল উদ্দিন সরিষাবাড়ি প্রতিনিধি
  • আপলোডের সময় : বৃহস্পতিবার, ৬ জুলাই, ২০২৩

আমি নৌকা প্রত্যাশি নই আমি নৌকার দাবীদার। ছাত্র জীবণ থেকেই সক্রীয় ছাত্রলীগ কর্মী। বিরোধী দলীয় দমন পিড়ন সহ্য করে লড়াই সংগ্রামের মধ্য দিয়ে সরিষাবাড়ীতে ছাত্রলীগকে সুসংগঠিত করে জামাত বিএনপি জোটকে প্রতিহত করে ছাত্র রাজনীতিকে বেগবান করি। আমার পিতা মরহুম আলহাজ আব্দুল মালেক ছিলেন জাতির জনক বঙ্গঁবন্ধু শেখ মুজিবুর রহমানের সহচর ও ১৯৭০ ও ১৯৭৩ সনের পার্লামেন্টে দুই মেয়াদে নিবাচিত সংসদ সদস্য, মহান মুক্তিযুদ্ধের অন্যতম সফল সংগঠক,সরিষাবাড়ী আওয়ামীলীগের প্রায় অর্ধ শত বছরের সভাপতি। আওয়ামীলীগের রক্ত আমার শরিলের শিরা উপ শিরায় প্রবাহিত। সংগ্রামী আওয়ামী পরিবারে আমার জন্ম ও বেড়ে উঠা। জামাত বিএনপি জোট সরকারের তান্ডবে নানা ঘাত প্রতিঘাতের মধ্যেও পিতার পরামর্শ আর দিক নির্দেশনায় রাজনীতিকে বেগবান করে ঐক্যবদ্ধ হয়ে সরকার পতনের আন্দোলনে ঝাপিয়ে পড়ি।আজ মাননীয় প্রধান মন্ত্রী শেখ হাসিনা সরকারের আমলে দেশে দৃশ্যমাম উন্নয়ন হয়েছে। বঙ্গঁবন্ধু স্যাটালাইট,বঙ্গঁবন্ধু ট্যানেল,মেট্রোরেল পদ্মা সেতু নির্মান করে বিশ্বকে তাক লাগিয়ে দিয়েছে। বিএনপি জ্বালাও পোড়াও হরতাল অবরোধের হুমকি দিয়ে দেশকে অস্থিতিশীল করতে চায়। যারা মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার উন্নয়নের কথা বলেনা তারা আওয়ামীলীগের কর্মী হতে পারেনা। কারণ বিএনপি পরিবার ভিত্তিক দল। আর আওয়ামীলীগ দেশ ও জনগণের সংগঠন,মুক্তিযু্দ্ধের সংগঠন। সরিষাবাড়ীতে শামীম শাহিনের তান্ডব মানুষ দেখেছে। তালুকদার পরিবার ভিত্তিক বিএনপিকে মানুষ আর ক্ষমতায় দেখতে চায় না। ওরা রাজনীতির নামে আর কখনো তান্ডব চালানোর চেষ্টা করলে শক্তহাতে দমন করা হবে।তিনি আরো বলেন আমি মাহবুবুর রহমান হেলাল সংগ্রামী আওয়ামীলীগ পরিবারের সন্তান হিসেবে নৌকার দাবীদার। বুধবার বিকেলে সরিষাবাড়ী জনগণের ব্যানারে আয়োজিত গণ মিছিল শেষে পৌরসভা প্রাঙ্গঁনে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে উল্লেখিত কথাগুলো বলছিলেন নৌকার মনোনয়ন প্রত্যাশি প্রকৌশলী মাহবুবুর রহমান হেলাল। পৌর সভা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মিজানুর রহমানের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।সঞ্চালনা করেন সরিষাবাড়ী কলেজের সাবেক জি এস ও উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি জাহাঙ্গীর আলম এ সময় দলীয় ও অঙ্গসংগঠনের নেতা কর্মীবৃন্দ উপস্থিত ছিলেন।

 

দয়া করে শেয়ার করুন

এই ক্যাটাগরীর আরো খবর..