সোমবার, ৩০ নভেম্বর ২০২৬, ০৪:৪৪ পূর্বাহ্ন , ই-পেপার
শিরোনামঃ
বকশীগঞ্জে দুই ইটভাটাকে ২ লাখ ৫ হাজার টাকা জরিমানা নিবন্ধন ছাড়া কেউ জার্নালিজম করতে পারবে না : জাহেদ উর রহমান পদ্মা সেতুর জাজিরা প্রান্তে আ.লীগ-বিএনপি সংঘর্ষ, নিহত ২ দাঁড়িয়ে থাকা প্রাইভেটকারে আগুন, অল্পের জন্য রক্ষা পেলেন চালক গোপালগঞ্জ হয়ে পদ্মা সেতু দিয়ে খুলনা-ঢাকা রুটে বাস চলাচল বন্ধ লোহাগাড়ায় অভিযানে ৩টি বালিমাটি ভর্তি ড্রাম ট্রাক জব্দ, পুলিশের হাতে আরও ১টি বকশীগঞ্জে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ পালিত বন্যহাতির আক্রমণে ক্ষতিগ্রস্তদের মাঝে ২ লাখ ৫০ হাজার টাকার অনুদানের চেক বিতরণ রায়পুর সরকারি ডিগ্রি কলেজে নবীনবরণ অনুষ্ঠান সম্পন্ন। লোহাগাড়ায় আল কুরআনুল কারীম ইনস্টিটিউটের তিন কৃতি হাফেজকে সংবর্ধনা

চকরিয়া উচিতারবিলে গাছের বাগান রক্ষার্থে সদস্যদের সংবাদ সম্মেল

এম.এস.এ সোহেল আরমান,(ষ্টাফ রিপোর্টার) চট্টগ্রাম বিভাগ,
  • আপলোডের সময় : সোমবার, ১ মে, ২০২৩

কক্সবাজারের চকরিয়া উচিতারবিল সার্বিক গ্রাম উন্নয়ন সমবায় সমিতির লিঃ এর সকল সদস্যদের রোপণ করা বাগানের গাছ বড় হওয়ার আগেই সন্ত্রাসীরা চুরি করে কেটে নিয়ে যাচ্ছে। সংশ্লিষ্টদের হস্তক্ষেপ কামনা করে ৩০ এপ্রিল বিকাল ৩ টায় উচিতারবিল বাগান এলাকায় সংবাদ সম্মেলন করেছেন সমিতির নেতৃবৃন্দ ও সকল সদস্যরা ।

সংবাদ সম্মেলনে তারা বলেন , উচিতারবিল সার্বিক গ্রাম উন্নয়ন সমবায় সমিতি লিঃ রেজি: নং ২২ ৬১ , বর্তমান সদস্য সংখ্যা প্রায় ১৫০০ জন । দীর্ঘ ২০ থেকে ২৫ বছর কাল পর্যন্ত নিঃস্ব, অসহায়, মুক্তিযোদ্ধা, সম্বলহীন, দরিদ্র, ভিক্ষুক সহ জনগোষ্ঠীর এই সংগঠন ।
সকল সদস্যরা উচিতারবিল নেড়া পাহাড় ও সমতল এলাকায় ৬৯৮.৪৮ একর জমিতে বিভিন্ন প্রজাতির গাছের বাগান সৃজন করে বসবাস করে আসছেন । ঐ জমিগুলো দীর্ঘ বৎসর আগে বনবিভাগ দাবি করেছিল এরপর জমিগুলো কাগজপত্র দেখে জানতে পারে যে ১ নং খতিয়ানের জমি হয়। পরে সরকারদলীয় রাজনৈতিক নেতৃবৃন্দের সহযোগিতায় উল্লেখিত জমিগুলো বরাদ্দ পাওয়ার জন্য জেলা প্রশাসক বরাবর আবেদন করে সরকারের বিভিন্ন দপ্তরে অনুলিপি প্রেরণ করে । এবং ভূমি কর্মকর্তাদের
প্রতিবেদনও সমিতির পক্ষে রয়েছে । বর্তমান সময় পর্যন্ত বিভিন্ন প্রকার গাছপালা রোপন করে বসতি করে আসছেন সমিতির সদস্যরা ।
সদস্যদের দখলীয় জমিতে রুপন করা লক্ষ লক্ষ গাছের চারা একটু বড় হলেই সন্ত্রাসী ও চোরের দল কেটে অন্যত্রে বিক্রি করে দিচ্ছেন । ওই জমি গুলো বরাদ্দ পাওয়া এবং চোরের দলের হাত থেকে রাহে পেতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কামনা করেছেন সমতির সভাপতি নুরুল আলম ও সাধারণ সম্পাদক মোঃ আব্দু রশিদ সহ সকল সদস্যরা।

দয়া করে শেয়ার করুন

এই ক্যাটাগরীর আরো খবর..