সোমবার, ৩০ নভেম্বর ২০২৬, ০৪:২৫ পূর্বাহ্ন , ই-পেপার
শিরোনামঃ
বকশীগঞ্জে দুই ইটভাটাকে ২ লাখ ৫ হাজার টাকা জরিমানা নিবন্ধন ছাড়া কেউ জার্নালিজম করতে পারবে না : জাহেদ উর রহমান পদ্মা সেতুর জাজিরা প্রান্তে আ.লীগ-বিএনপি সংঘর্ষ, নিহত ২ দাঁড়িয়ে থাকা প্রাইভেটকারে আগুন, অল্পের জন্য রক্ষা পেলেন চালক গোপালগঞ্জ হয়ে পদ্মা সেতু দিয়ে খুলনা-ঢাকা রুটে বাস চলাচল বন্ধ লোহাগাড়ায় অভিযানে ৩টি বালিমাটি ভর্তি ড্রাম ট্রাক জব্দ, পুলিশের হাতে আরও ১টি বকশীগঞ্জে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ পালিত বন্যহাতির আক্রমণে ক্ষতিগ্রস্তদের মাঝে ২ লাখ ৫০ হাজার টাকার অনুদানের চেক বিতরণ রায়পুর সরকারি ডিগ্রি কলেজে নবীনবরণ অনুষ্ঠান সম্পন্ন। লোহাগাড়ায় আল কুরআনুল কারীম ইনস্টিটিউটের তিন কৃতি হাফেজকে সংবর্ধনা

চকরিয়ায় দিনব্যাপী প্রাণিসম্পদ প্রদর্শনী সম্পন্ন 

এম.এস.এ সোহেল আরমান, ষ্টাফ রিপোর্টার চট্টগ্রাম বিভাগ:
  • আপলোডের সময় : শনিবার, ২৫ ফেব্রুয়ারী, ২০২৩

“স্মার্ট লাইভস্টক, স্মার্ট বাংলাদেশ” প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে চকরিয়ায় উপজেলা প্রাণিসম্পদ অধিদপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের আয়োজনে দিনব্যাপী প্রাণিসম্পদ প্রদর্শনী-২০২৩ ভেটেরিনারি হাসপাতাল প্রাঙ্গণে সম্পন্ন হয়েছে।

শনিবার (২৫ ফেব্রুয়ারি) সকাল সাড়ে এগারোটায় ফিতা কেটে এ প্রদর্শনীর আনুষ্ঠানিক উদ্বোধন করেন চকরিয়া-পেকুয়া আসনের সংসদ সদস্য আলহাজ্ব জাফর আলম এমপি। পরে তিনি অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন।
উপজেলা নির্বাহী অফিসার জেপি দেওয়ানের সভাপতিত্বে ও উপজেলা প্রাণিসম্পদ অফিসার ডাঃ মোহাম্মদ আরিফ উদ্দিনের সার্বিক তত্ত্বাবধানে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন চকরিয়া উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মকছুদুল হক ছুট্টু, নারী ভাইস চেয়ারম্যান জেসমিন হক জেসি চৌধুরী, উপজেলা সহকারী কমিশনার ভূমি মোঃ রাহাতুজ্জামান দিপু, চকরিয়া থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মোঃ আব্দুল জব্বার, উপজেলা কৃষি অফিসার মোঃ এস এম নাসিম উদ্দিন, চকরিয়া পৌরসভা আওয়ামী লীগের সভাপতি জাহেদুল ইসলাম লিটু ও চকরিয়া প্রেসক্লাবের সভাপতি এম. আলী হোসেন। এরআগে প্রধান অতিথি জাফর আলম এমপিসহ অতিথিবৃন্দ দিনব্যাপী প্রাণিসম্পদ প্রদর্শনী স্টল সরেজমিন ঘুরে ফিরে পরিদর্শন করেন।
এসময় সিনিয়র সহ-সভাপতি মনির আহমদ, সাধারণ সম্পাদক এম. রায়হান চৌধুরী, সাংবাদিক শাহজালাল শাহেদ, সংশ্লিষ্ট দপ্তরের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গসহ বিভিন্ন গণমাধ্যমে কর্মরত সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
প্রদর্শনী স্টলে ২০ সরকারি-বেসরকারি ও ব্যক্তি মালিকানাধীন প্রতিষ্ঠানের ব্যানারে বিভিন্ন প্রজাতির প্রাণি নিয়ে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের প্রতিনিধিরা অংশগ্রহণ করেন।
পরে প্রদর্শনীতে অংশগ্রহণকারী প্রাণিসম্পদ পরিচর্যায় সফল ৯টি প্রতিষ্ঠানকে পুরস্কার হিসেবে বিশেষ সম্মাননা স্মারক তুলে দেন অতিথিবৃন্দ।

দয়া করে শেয়ার করুন

এই ক্যাটাগরীর আরো খবর..