রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ০৩:২০ অপরাহ্ন , ই-পেপার
শিরোনামঃ
পুলিশের বিশেষ ইউনিট গঠন, সারাদেশে চলবে বিশেষ অভিযান ১১ দলের ঘোষিত ৫ সেপ্টেম্বরের চট্টগ্রামে লংমার্চ সফল করতে  উত্তর জেলা জামায়াতের  দায়িত্বশীল সমাবেশ। নেপালে আকস্মিক বন্যা–ভূমিধসে নিহত বেড়ে ১৫৭, এখনো নিখোঁজ ৪০৩ জন গোয়ালন্দে যথাযোগ্য মর্যাদায় পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপন মান্নান হত্যা মামলায় সন্দেহভাজনদের নাম অন্তর্ভুক্ত না করার প্রতিবাদে সংবাদ সম্মেলন।  গোয়ালন্দে ঘরের ভেতর যুবককে গলা কে’টে হ’ত্যা ফটিকছড়ি উত্তর উপজেলা সদর নিয়ে আন্দোলন,  পাশে দাড়িয়েছেন সাবেক বিচারপতি ফয়সাল মাহমুদ ফয়েজী। জকসুর উদ্যোগে জবি মেডিকেল সেন্টারে যুক্ত হচ্ছে ১৩ আধুনিক যন্ত্র রাশিয়ার দুই আন্তর্জাতিক আয়োজনে পুতিনের আমন্ত্রণ পেলেন সাবেক জবি শিক্ষার্থী শিফা হালদা রক্ষায় আপস নয়, বালি-মাটি উত্তোলন বন্ধের হুঁশিয়ারি: এমপি সরোয়ার আলমগীর

চকরিয়ায় চুরি করে পাচারের সময় দুই ট্রাক বই জব্দ ও ৫ জন আটক

এম.এস.এ সোহেল আরমান,ষ্টাফ রিপোর্টার
  • আপলোডের সময় : বুধবার, ৮ ফেব্রুয়ারী, ২০২৩
কক্সবাজারের চকরিয়া উপজেলার ভেওলা মানিকচর উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীদের বই রাতের অন্ধকারে বিক্রি করে পাচারের সময় দুইজন শিক্ষক, একজন ক্রেতা ও দুই গাড়ি চালকসহ ৫ জনকে আটক করেছে পুলিশ।
মঙ্গলবার রাত সাড়ে ১২টার সময় বিএমচর উচ্চ বিদ্যালয় থেকে এদের আটক করা হয়েছে বলে নিশ্চিত করেন মাতামুহুরি পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ ইন্সপেক্টর মিজানুর রহমান।
আটককৃতরা হলেন – চোরাই মালামাল ক্রেতা চৌয়ারফাঁড়ি এলাকার কামাল উদ্দিনের পুত্র তমিজ উদ্দিন, ২ গাড়ি চালক ও বিএমচর উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক মাষ্টার রুকন উদ্দিন ও মাষ্টার কামাল উদ্দিন।
বিএমচর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এসএম জাহাঙ্গীর আলম বলেন, মঙ্গলবার রাত সাড়ে ১২টার সময় স্থানীয় গ্রাম পুলিশ কফিল উদ্দিন বিদ্যলয় থেকে দুটো গাড়িতে করে বই নিয়ে যাওয়ার বিষয়টি অবহিত করলে সাথে সাথে পুলিশকে বিষয়টি জানানো হয়। পরে পুলিশ উপস্থিত হয়ে গাড়িসহ বই গুলো জব্দ করে দুই শিক্ষক সহ ৫ জনকে আটক করে থানায় নিয়ে যাওয়া হয়।
বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আবুশামা, সহকারী শিক্ষক মাষ্টার কামাল উদ্দিন ও মাষ্টার রুকন উদ্দিন এই তিন শিক্ষক বিদ্যালয়টির শিক্ষার পরিবেশ নষ্ট করেছে উল্লেখ করে বিদ্যালয় ম্যানেজিং কমিটির সাবেক সভাপতি চেয়ারম্যান জাহাঙ্গীর আরও বলেন, আমি বিদ্যালয়টিতে সভাপতি থাকা অবস্থায় ২০১৭/১৮ সালে বেশ কয়েকজন খণ্ডকালীন প্যারা শিক্ষক নিয়োগ দেওয়া হয়েছিল। ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আবু শামা, সহকারী শিক্ষক কামাল উদ্দিন ও বিএমচর ইউনিয়ন বিএনপির সভাপতি মাষ্টার রুকন উদ্দিনের কারনে ওই সকল শিক্ষক বিদ্যালয় ছেড়ে চলে গেছেন বলে জানান তিনি।
এবিষয়ে বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আবু শামা বলেন, নাইট গার্ডের যোগসাজশে এই ঘটনা ঘটেছে। এখানে আমার কোন সম্পৃক্ততা নেই।

দয়া করে শেয়ার করুন

এই ক্যাটাগরীর আরো খবর..