রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ০২:৩৫ অপরাহ্ন , ই-পেপার
শিরোনামঃ
পুলিশের বিশেষ ইউনিট গঠন, সারাদেশে চলবে বিশেষ অভিযান ১১ দলের ঘোষিত ৫ সেপ্টেম্বরের চট্টগ্রামে লংমার্চ সফল করতে  উত্তর জেলা জামায়াতের  দায়িত্বশীল সমাবেশ। নেপালে আকস্মিক বন্যা–ভূমিধসে নিহত বেড়ে ১৫৭, এখনো নিখোঁজ ৪০৩ জন গোয়ালন্দে যথাযোগ্য মর্যাদায় পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপন মান্নান হত্যা মামলায় সন্দেহভাজনদের নাম অন্তর্ভুক্ত না করার প্রতিবাদে সংবাদ সম্মেলন।  গোয়ালন্দে ঘরের ভেতর যুবককে গলা কে’টে হ’ত্যা ফটিকছড়ি উত্তর উপজেলা সদর নিয়ে আন্দোলন,  পাশে দাড়িয়েছেন সাবেক বিচারপতি ফয়সাল মাহমুদ ফয়েজী। জকসুর উদ্যোগে জবি মেডিকেল সেন্টারে যুক্ত হচ্ছে ১৩ আধুনিক যন্ত্র রাশিয়ার দুই আন্তর্জাতিক আয়োজনে পুতিনের আমন্ত্রণ পেলেন সাবেক জবি শিক্ষার্থী শিফা হালদা রক্ষায় আপস নয়, বালি-মাটি উত্তোলন বন্ধের হুঁশিয়ারি: এমপি সরোয়ার আলমগীর

কক্সবাজারে সমুদ্র সৈকতে পানিতে ডুবে পর্যটকের মৃত্যু।

মোঃআসিফুল ইসলাম সানি, বিশেষ প্রতিনিধি,চট্টগ্রামঃ
  • আপলোডের সময় : সোমবার, ২৬ ডিসেম্বর, ২০২২

কক্সবাজার সমুদ্র সৈকতে গোসলে নেমে মোহাম্মদ ইকবাল (৫২) নামের এক পর্যটকের মৃত্যু হয়েছে। সোমবার (২৬ ডিসেম্বর) বেলা ১১টার দিকে কক্সবাজার সমুদ্র সৈকতের সীগাল পয়েন্টে এ ঘটনা ঘটে।
নিহত পর্যটক মোহাম্মদ ইকবাল ঢাকা গাজীপুর টঙ্গী এলাকার বাসিন্দা। জেলা প্রশাসনের পর্যটন সেলের দায়িত্বপ্রাপ্ত নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মাসুম বিল্লাহ এ তথ্য নিশ্চিত করেছেন।
প্রত্যক্ষদর্শীদের বরাতে মাসুম বিল্লাহ জানান, পরিবারের সঙ্গে কক্সবাজার বেড়াতে আসেন মোহাম্মদ ইকবাল। তারা কক্সবাজার পৌঁছে সৈকতের সুগন্ধা পয়েন্ট একটি হোটেল ওঠেন। সকাল ১০টার দিকে ইকবাল সমুদ্র সৈকতে ঘুরতে যান। এক পর্যায়ে তারা সৈকতের সুগন্ধা পয়েন্টে গোসলে নামেন। এ সময় স্রোতের টানে ভেসে যান ইকবাল ।
তিনি আরও জানান, গোসলের সময় ভেসে যাওয়ার বিষয়টি তার পরিবার ঘটনাস্থলে উপস্থিত লাইফগার্ড কর্মী ও বিচ কর্মীদের অবহিত করে। তাৎক্ষণিক লাইফগার্ড ও বিচ কর্মীরা জেট-স্কি’র সহায়তায় তাকে উদ্ধার তৎপরতা শুরু করেন। এক পর্যায়ে মুমূর্ষু অবস্থায় তাকে উদ্ধার করে অ্যাম্বুলেন্সযোগে কক্সবাজার জেলা সদর হাসপাতালে নিয়ে আসে। এ সময় হাসপাতালের দায়িত্বরত চিকিৎসক সুমনকে মৃত ঘোষণা করেন।
মরদেহ ময়নাতদন্তের জন্য কক্সবাজার জেলা সদর হাসপাতাল মর্গে রাখা হয়েছে বলে জানান পর্যটন সেলের এ কর্মকর্তা।

দয়া করে শেয়ার করুন

এই ক্যাটাগরীর আরো খবর..