রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ১২:১৩ পূর্বাহ্ন , ই-পেপার
শিরোনামঃ
কক্সবাজারে রিসোর্টে আগুনে নিহত বেড়ে ১০ ঢাকা থেকে সৌদিগামী ১০৭ ফ্লাইট বিঘ্নিত, ভোগান্তিতে সাড়ে ১৬ হাজার যাত্রী রাজবাড়ীতে মসজিদ থেকে বের হতেই গুলি, যুবকের মৃত্যু নাগরিকের ধর্মীয় স্বাধীনতা নিশ্চিতে সরকার অঙ্গীকারবদ্ধ: রাষ্ট্রপতি গোপালগঞ্জসহ ৩ জেলায় বিজিবি মোতায়েন ভাসানীর আদর্শে দল পুনর্গঠনের অঙ্গীকার, ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোহাম্মদ আলী নড়াইলে মোটরসাইকেলের ধাক্কায় প্রাণ গেলো নারী শ্রমিকের  খোকসায় ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ী গ্রেফতার, বিজ্ঞ আদালতে প্রেরণ লোহাগড়া পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জাকির হোসেন গ্রেপ্তার আদালত প্রাঙ্গণে ‘জয় বাংলা’ স্লোগান, আইভীর আইনজীবীসহ গ্রেফতার ৩

আইফোন পেতে কিশোরের আত্মগোপনের নাটক : উদ্ধার করলো পুলিশ।

এ জে এম ইসমাইল হোসেন লক্ষীপুর জেলা প্রতিনিধিঃ
  • আপলোডের সময় : বুধবার, ৯ নভেম্বর, ২০২২

লক্ষ্মীপুর প্রতিনিধিঃসখের আইফোন পেতে মায়ের সঙ্গে অভিমান করে আত্নগোপন যান কিশোর তাওছিফ ইবনে মালেক। স্বেচ্ছায় আত্মগোপনে গিয়ে অপহরণের নাটক সাজিয়ে, নিজের মুক্তিপণ বাবদ অন্যকে দিয়ে পরিবারের কাছে ফোনকলের মাধ্যমে ৫০ হাজার টাকা দাবি করে সে। বিষয়টি আত্মগোপনে থাকা ওই কিশোরের পরিবার থানা পুলিশকে জানালে পুলিশ তাকে উদ্ধার করে।
তাকে জিজ্ঞাসাবাদে পুলিশ জানতে পারে- আইফোন কিনতে ৫০ হাজার টাকার জন্য সে নিজেকে আত্মগোপনে রাখে। পরে পুলিশ ওই কিশোরকে পরবর্তীতে এরকম কার্যকলাপে লিপ্ত না হওয়ার আহ্বান জানিয়ে পরিবারের কাছে বুঝিয়ে দেয়।
কিশোর তাওছিফ লক্ষ্মীপুর পৌর শহরের বাসিন্দা।
লক্ষ্মীপুর সদর থানা পুলিশ জানায়, মঙ্গলবার (০৮ নভেম্বর) সকাল সাড়ে ৯ টার দিকে তাওছিফ ইবনে মালেক নামে এক কিশোরকে অপহরণ করা হয়েছে জানিয়ে তার মা পুলিশের কাছে অভিযোগ করে।
অভিযোগের প্রেক্ষিতে পুলিশ ডিজিটাল প্রযুক্তির সহায়তায় ওই কিশোরকে উদ্ধার করে। তাকে জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে সে স্বীকার করে- নিজেই আইফোন মোবাইল কেনার জন্য স্বেচ্ছায় আত্মগোপনে গিয়ে অপহরণের নাটক সাজিয়ে বন্ধুদের মাধ্যমে পরিবারের নিকট ৫০ হাজার টাকা মুক্তিপণ দাবি করে।
লক্ষ্মীপুর সদর সার্কেল (এসপি) মো. সোহেল রানা জানান, ফোন কেনার টাকার জন্য কিশোর তাওছিফ নিজেই নিজেকে অপহরণের নাটক সাজায়। মঙ্গলবার বিকেলে তাকে সদর উপজেলা লর দালাল বাজার থেকে উদ্ধার করে পরিবারের কাছে বুঝিয়ে দেওয়া হয়েছে

দয়া করে শেয়ার করুন

এই ক্যাটাগরীর আরো খবর..