রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ০২:৩৬ অপরাহ্ন , ই-পেপার
শিরোনামঃ
পুলিশের বিশেষ ইউনিট গঠন, সারাদেশে চলবে বিশেষ অভিযান ১১ দলের ঘোষিত ৫ সেপ্টেম্বরের চট্টগ্রামে লংমার্চ সফল করতে  উত্তর জেলা জামায়াতের  দায়িত্বশীল সমাবেশ। নেপালে আকস্মিক বন্যা–ভূমিধসে নিহত বেড়ে ১৫৭, এখনো নিখোঁজ ৪০৩ জন গোয়ালন্দে যথাযোগ্য মর্যাদায় পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপন মান্নান হত্যা মামলায় সন্দেহভাজনদের নাম অন্তর্ভুক্ত না করার প্রতিবাদে সংবাদ সম্মেলন।  গোয়ালন্দে ঘরের ভেতর যুবককে গলা কে’টে হ’ত্যা ফটিকছড়ি উত্তর উপজেলা সদর নিয়ে আন্দোলন,  পাশে দাড়িয়েছেন সাবেক বিচারপতি ফয়সাল মাহমুদ ফয়েজী। জকসুর উদ্যোগে জবি মেডিকেল সেন্টারে যুক্ত হচ্ছে ১৩ আধুনিক যন্ত্র রাশিয়ার দুই আন্তর্জাতিক আয়োজনে পুতিনের আমন্ত্রণ পেলেন সাবেক জবি শিক্ষার্থী শিফা হালদা রক্ষায় আপস নয়, বালি-মাটি উত্তোলন বন্ধের হুঁশিয়ারি: এমপি সরোয়ার আলমগীর

সাতক্ষীরার বাইপাস রোডের বকচরা মোড় এলাকা থেকে চার কেজি রুপার গহনাসহ আটক-১

হাবিবুর রহমান পলাশ সাতক্ষীরা প্রতিনিধি
  • আপলোডের সময় : শনিবার, ৫ নভেম্বর, ২০২২

সাতক্ষীরার বাইপাস রোডের বকচরা মোড় এলাকা থেকে চার কেজি রুপার গহনাসহ মজনু দালাল নামের এক চোরকারবারীকে আটক করেছে পুলিশ। শুক্রবার ভোররাতে রুপার গহনা জব্দ ও আটকের ঘটনা ঘটে। আটক মজনু দালাল সদর উপজেলার বাশদহা কুলিডাঙ্গা এলাকার ইব্রাহিম দালালের ছেলে।

সাতক্ষীরা থানার অফিসার ইনচার্জ আবু জিহাদ ফকরুল আলম খান জানান, গোপন সংবাদের ভিত্তিতে তার নেতৃত্বে বাইপাস রোডের বকচরা এলাকায় অভিযান চালানো হয়। এসময় মোটরবাইকে আসা মজনু দালালের কাছ থেকে শরীরে বিশেষভাবে রক্ষিত রুপার গহনাগুলো জব্দ করা হয়। আটক করা হয় মজনু দালালকে। রুপার গহনাগুলো ভারত থেকে চোরাচালানের মাধ্যমে সাতক্ষীরায় আনা হয়েছিল বলে মজনু জানিয়েছে। জব্দকৃত

রুপার দাম প্রায় ৪লাখ টাকা। আটক আসামীর বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে মামলা দিয়ে আদালতে সোপর্দ করা হয়েছে বলে জানান ওসি। মামলা নং-১৭। আবুল কাসেম

দয়া করে শেয়ার করুন

এই ক্যাটাগরীর আরো খবর..