রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ১২:৫৮ পূর্বাহ্ন , ই-পেপার
শিরোনামঃ
কক্সবাজারে রিসোর্টে আগুনে নিহত বেড়ে ১০ ঢাকা থেকে সৌদিগামী ১০৭ ফ্লাইট বিঘ্নিত, ভোগান্তিতে সাড়ে ১৬ হাজার যাত্রী রাজবাড়ীতে মসজিদ থেকে বের হতেই গুলি, যুবকের মৃত্যু নাগরিকের ধর্মীয় স্বাধীনতা নিশ্চিতে সরকার অঙ্গীকারবদ্ধ: রাষ্ট্রপতি গোপালগঞ্জসহ ৩ জেলায় বিজিবি মোতায়েন ভাসানীর আদর্শে দল পুনর্গঠনের অঙ্গীকার, ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোহাম্মদ আলী নড়াইলে মোটরসাইকেলের ধাক্কায় প্রাণ গেলো নারী শ্রমিকের  খোকসায় ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ী গ্রেফতার, বিজ্ঞ আদালতে প্রেরণ লোহাগড়া পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জাকির হোসেন গ্রেপ্তার আদালত প্রাঙ্গণে ‘জয় বাংলা’ স্লোগান, আইভীর আইনজীবীসহ গ্রেফতার ৩

লক্ষ্মীপুরে দুই হত্যা মামলায় ৬ আসামির যাবজ্জীবন।

এ জে এম ইসমাইল হোসেন জেলা প্রতিনিধি লক্ষ্মীপুর।
  • আপলোডের সময় : বুধবার, ১৯ অক্টোবর, ২০২২

লক্ষ্মীপুরে দুই হত্যা মামলায় ৬ আসামির যাবজ্জীবন
লক্ষ্মীপুর সদর ও কমলনগর উপজেলার দুইটি হত্যা মামলায় ছয় আসামির যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে প্রত্যেকের ১০ হাজার টাকা করে জরিমানা ও অনাদায়ে এক বছর করে কারাদণ্ডের আদেশ দেওয়া হয়েছে।

বুধবার (১৯ অক্টোবর) দুপুরে জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মোহাম্মদ রহিবুল ইসলাম এ রায় ঘোষণা করেন।

কমলনগরে হত্যা মামলায় দণ্ডপ্রাপ্তরা হলেন- মোবারক হোসেন, মানিক হোসেন, মাহমুদুল হাসান হিরু, আরাফাত আরেফিন ও বাবুল হোসেন। এছাড়া সদর উপজেলার হত্যা মামলার দণ্ডপ্রাপ্ত দেলোয়ার হোসেন।

লক্ষ্মীপুর জজ আদালতের সরকারি কৌঁসুলি (পিপি) জসিম উদ্দিন বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, কমলনগরে মুক্তিযোদ্ধা ক্লাবের টি-বয় মাকছুদুর রহমানকে হত্যার ঘটনায় পাঁচজনকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে। এ মামলার আসামি মাহমুদুল হাসান হিরু পলাতক। বাকি চারজন রায়ের সময় আদালতে উপস্থিত ছিলেন।

পিপি জসিম উদ্দিন বলেন, অপর মামলায় স্ত্রীকে গলাটিপে হত্যার দায়ে দেলোয়ার হোসেনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। রায়ের সময় দেলোয়ারও আদালতে উপস্থিত ছিলেন।

দয়া করে শেয়ার করুন

এই ক্যাটাগরীর আরো খবর..