রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ০৩:৩৭ অপরাহ্ন , ই-পেপার
শিরোনামঃ
পুলিশের বিশেষ ইউনিট গঠন, সারাদেশে চলবে বিশেষ অভিযান ১১ দলের ঘোষিত ৫ সেপ্টেম্বরের চট্টগ্রামে লংমার্চ সফল করতে  উত্তর জেলা জামায়াতের  দায়িত্বশীল সমাবেশ। নেপালে আকস্মিক বন্যা–ভূমিধসে নিহত বেড়ে ১৫৭, এখনো নিখোঁজ ৪০৩ জন গোয়ালন্দে যথাযোগ্য মর্যাদায় পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপন মান্নান হত্যা মামলায় সন্দেহভাজনদের নাম অন্তর্ভুক্ত না করার প্রতিবাদে সংবাদ সম্মেলন।  গোয়ালন্দে ঘরের ভেতর যুবককে গলা কে’টে হ’ত্যা ফটিকছড়ি উত্তর উপজেলা সদর নিয়ে আন্দোলন,  পাশে দাড়িয়েছেন সাবেক বিচারপতি ফয়সাল মাহমুদ ফয়েজী। জকসুর উদ্যোগে জবি মেডিকেল সেন্টারে যুক্ত হচ্ছে ১৩ আধুনিক যন্ত্র রাশিয়ার দুই আন্তর্জাতিক আয়োজনে পুতিনের আমন্ত্রণ পেলেন সাবেক জবি শিক্ষার্থী শিফা হালদা রক্ষায় আপস নয়, বালি-মাটি উত্তোলন বন্ধের হুঁশিয়ারি: এমপি সরোয়ার আলমগীর

খুলনায় ইটবাহী ট্রলির ধাক্কায় কলেজ অধ্যক্ষ নিহত

খুলনা মেট্রো প্রতিনিধিঃ
  • আপলোডের সময় : রবিবার, ২ অক্টোবর, ২০২২

খুলনার রূপসায় বেপরোয়া ইটবাহী ট্রলির ধাক্কায় স্থানীয় চাঁদপুর কলেজের অধ্যক্ষ মোঃ রফিকুল ইসলাম (৪০) নিহত হয়েছেন।

রোববার (২ অক্টোবর) বেলা ১২ টায় উপজেলার আলাইপুর সেতুর বাইপাস সড়কে এ ঘটনা ঘটে। এ ঘটনায় ট্রলিচালককে আটক করেছে পুলিশ।

রূপসা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সরদার মোশাররফ হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ১২ টার দিকে নিহত রফিকুল ইসলাম বাড়ির দিকে ফিরছিলেন। দুপুর পৌনে ১২ টার দিকে তিনি আলাইপুর ব্রীজ সংলগ্ন ওয়াপদার মোড়ে পৌছালে পেছন থেকে আসা দ্রুতগামী ইটবোঝাই একটি ট্রলি তাকে ধাক্কা দেয়। এতে তিনি গুরুতর আহত হলে স্থানীয়রা উদ্ধার করে রূপসা উপজেলা স্বাস্থ কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানকার কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। স্থানীয় জনতা ঘাতক ট্রলি ও চালককে আটক করে পুলিশে সোর্পদ করে। আটক ট্রলির চালকের নাম ইয়াজুল মল্লিক। তিনি মহিষাগুনি আজগর মল্লিকের ছেলে।

দয়া করে শেয়ার করুন

এই ক্যাটাগরীর আরো খবর..