রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ০৩:১৯ অপরাহ্ন , ই-পেপার
শিরোনামঃ
পুলিশের বিশেষ ইউনিট গঠন, সারাদেশে চলবে বিশেষ অভিযান ১১ দলের ঘোষিত ৫ সেপ্টেম্বরের চট্টগ্রামে লংমার্চ সফল করতে  উত্তর জেলা জামায়াতের  দায়িত্বশীল সমাবেশ। নেপালে আকস্মিক বন্যা–ভূমিধসে নিহত বেড়ে ১৫৭, এখনো নিখোঁজ ৪০৩ জন গোয়ালন্দে যথাযোগ্য মর্যাদায় পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপন মান্নান হত্যা মামলায় সন্দেহভাজনদের নাম অন্তর্ভুক্ত না করার প্রতিবাদে সংবাদ সম্মেলন।  গোয়ালন্দে ঘরের ভেতর যুবককে গলা কে’টে হ’ত্যা ফটিকছড়ি উত্তর উপজেলা সদর নিয়ে আন্দোলন,  পাশে দাড়িয়েছেন সাবেক বিচারপতি ফয়সাল মাহমুদ ফয়েজী। জকসুর উদ্যোগে জবি মেডিকেল সেন্টারে যুক্ত হচ্ছে ১৩ আধুনিক যন্ত্র রাশিয়ার দুই আন্তর্জাতিক আয়োজনে পুতিনের আমন্ত্রণ পেলেন সাবেক জবি শিক্ষার্থী শিফা হালদা রক্ষায় আপস নয়, বালি-মাটি উত্তোলন বন্ধের হুঁশিয়ারি: এমপি সরোয়ার আলমগীর

সাতক্ষীরা জেলা কমিউনিটি পুলিশিং ফোরামের পক্ষ থেকে জেলা পুলিশ সুপার ও পুনাক সভানেত্রীকে বিদায়ী সংবর্ধনা,

হাবিবুর রহমান পলাশ,সাতক্ষীরা প্রতিনিধি :
  • আপলোডের সময় : মঙ্গলবার, ৯ আগস্ট, ২০২২

চট্টগ্রামের মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার পদে পদোন্নতি পাওয়ায় শুভেচ্ছা এবং বদলী জনিত কারণে সাতক্ষীরার বিদায়ী জেলা পুলিশ সুপার মোহাম্মদ মোস্তাফিজুর
রহমান পিপিএম (বার) ও সাতক্ষীরার পুনাক সভানেত্রী ও জেলা পুলিশ সুপার পত্নী নাদিয়া আফরোজকে বিদায়ী সংবর্ধনা প্রদান করা হয়েছে। আজ সকালে শহরের তুফান কনভেনশন সেন্টারের লেকভিউতে জেলা কমিউিনিটি পুলিশিং ফোরামের আয়োজনে ও জেলা কমিউনিটি পুলিশিং কমিটির সভাপতি বিশিষ্ট সমাজসেবক আলহাজ্ব ডা. আবুল কালাম বাবলা’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠানে বক্তব্য রাখেন সাতক্ষীরা জেলা পুলিশ সুপার মোহাম্মদ মোস্তাফিজুর রহমান পিপিএম (বার)।সংবর্ধিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ সুপার পত্নী ও সাতক্ষীরা পুনাক সভানেত্রী নাদিয়া আফরোজ।
এসময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন সাতক্ষীরা সরকারী কলেজের অধ্যক্ষ আমানউল্লাহ-আল-হাদী, জেলা
কমিউনিটি পুলিশিং ফোরামের সাধারণ সম্পাদক ডা. মনোয়ার হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার
(প্রশাসন) সজীব খান, এডিশনাল এসপি মীর আসাদুজ্জামান, ডিবি ওসি বাবুল আক্তার, দৈনিক
দৃষ্টিপাত সম্পাদক জিএম নূর ইসলাম, সাতক্ষীরা প্রেসক্লাবের সভাপতি মমতাজ আহমেদ বাপী,
সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী সুজন, এড. এস.এম হায়দার আলী, বিশিষ্ট ব্যবসায়ী বিশ্বনাথ
ঘোষ, জেলা ক্রীড়া সংস্থার যুগ্ম সাধারণ সম্পাদক মীর তাজুল ইসলাম রিপন ও নুরুল হক প্রমুখ। এসময়
জেলা পুলিশের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, জেলা কমিউনিটি পুলিশিং ফোরামের সদস্য, কবি,
সাহিত্যিক ও জেলার প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন। সমগ্র অনুষ্ঠান সঞ্চালনা করেন জাতীয় মহিলা সংস্থা সাতক্ষীরা জেলা শাখার চেয়ারম্যান ও জেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জ্যোৎস্না আরা।ক্যাপশন : সাতক্ষীরার বিদায়ী জেলা পুলিশ সুপার মোহাম্মদ মোস্তাফিজুর রহমান পিপিএম (বার) ও
পুনাক সভানেত্রী ও পুলিশ সুপার পতœী নাদিয়া আফরোজকে বিদায়ী সংবর্ধনা প্রদান করছেন জেলা কমিউনিটি পুলিশিং ফোরামের সভাপতি বিশিষ্ট সমাজসেবক আলহাজ¦ ডা. আবুল কালাম বাবলা।

দয়া করে শেয়ার করুন

এই ক্যাটাগরীর আরো খবর..