রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ০৫:২৬ অপরাহ্ন , ই-পেপার
শিরোনামঃ
পুলিশের বিশেষ ইউনিট গঠন, সারাদেশে চলবে বিশেষ অভিযান ১১ দলের ঘোষিত ৫ সেপ্টেম্বরের চট্টগ্রামে লংমার্চ সফল করতে  উত্তর জেলা জামায়াতের  দায়িত্বশীল সমাবেশ। নেপালে আকস্মিক বন্যা–ভূমিধসে নিহত বেড়ে ১৫৭, এখনো নিখোঁজ ৪০৩ জন গোয়ালন্দে যথাযোগ্য মর্যাদায় পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপন মান্নান হত্যা মামলায় সন্দেহভাজনদের নাম অন্তর্ভুক্ত না করার প্রতিবাদে সংবাদ সম্মেলন।  গোয়ালন্দে ঘরের ভেতর যুবককে গলা কে’টে হ’ত্যা ফটিকছড়ি উত্তর উপজেলা সদর নিয়ে আন্দোলন,  পাশে দাড়িয়েছেন সাবেক বিচারপতি ফয়সাল মাহমুদ ফয়েজী। জকসুর উদ্যোগে জবি মেডিকেল সেন্টারে যুক্ত হচ্ছে ১৩ আধুনিক যন্ত্র রাশিয়ার দুই আন্তর্জাতিক আয়োজনে পুতিনের আমন্ত্রণ পেলেন সাবেক জবি শিক্ষার্থী শিফা হালদা রক্ষায় আপস নয়, বালি-মাটি উত্তোলন বন্ধের হুঁশিয়ারি: এমপি সরোয়ার আলমগীর

ডিমলায় প্রবীণ সাংবাদিক আলতাফ হোসেন চৌধুরী আর নেই

জামান মৃধা নীলফামারী প্রতিনিধি):-
  • আপলোডের সময় : মঙ্গলবার, ৭ জুন, ২০২২

প্রবীণ সাংবাদিক ”দৈনিক খবরপত্র ও চ্যানেল এসএ” এর ডিমলা উপজেলা প্রতিনিধি এবং ডিমলা প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি আলতাফ হোসেন চৌধুরী আর নেই (ইন্নালিল্লাহি … রাজিউন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৫ বছর।

মঙ্গলবার (৭ই জুন) দুপুর ২টার দিকে নীলফামারী ডিমলা উপজেলার খালিশা চাপানি ইউনিয়নের তালতলা নীরু পাড়া গ্রামের নিজ বাড়িতে বার্ধক্যজনিত কারণে মৃত্যুবরণ করেন। তিনি দীর্ঘদিন ধরে শ্বাসকষ্টজনিত রোগে ভুগছিলেন।

মৃত্যুকালে তিনি স্ত্রী, তিন ছেলে, চার মেয়ে, নাতি-নাতনিসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। মরহুমের পারিবারিক সূত্র জানায়, আজ (৭ই জুন) রাত ১০টায় জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে।

প্রবীণ সিনিয়র সাংবাদিক আলতাফ চৌধুরী ছিলেন ডিমলা প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি। দীর্ঘদিন ধরে সাংবাদিকতা পেশার সঙ্গে জড়িত ছিলেন। অত্যন্ত বিনয়ী, সদালাপী হাস্যজ্জল স্বভাবের ছিলেন। কখনো কাউকে কটুক্তি করতে শোনা যায়নি তার মুখ থেকে। অত্যন্ত উদার মনের অধিকারী ছিলেন তিনি।

তার মৃত্যুতে প্রেসক্লাব ডিমলার সভাপতি সারোয়ার জাহান সোহাগ, সাধারণ সম্পাদক রুবেল পারভেজ ও সাংগঠনিক সম্পাদক কামরুজ্জামান মৃধাসহ প্রেসক্লাব ডিমলা গভীর শোক ও সমবেদনা প্রকাশ করেছেন। একই সঙ্গে মরহুমের পরিবারের শোকাহত সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন তারা।

দয়া করে শেয়ার করুন

এই ক্যাটাগরীর আরো খবর..