রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ০৫:২৩ অপরাহ্ন , ই-পেপার
শিরোনামঃ
পুলিশের বিশেষ ইউনিট গঠন, সারাদেশে চলবে বিশেষ অভিযান ১১ দলের ঘোষিত ৫ সেপ্টেম্বরের চট্টগ্রামে লংমার্চ সফল করতে  উত্তর জেলা জামায়াতের  দায়িত্বশীল সমাবেশ। নেপালে আকস্মিক বন্যা–ভূমিধসে নিহত বেড়ে ১৫৭, এখনো নিখোঁজ ৪০৩ জন গোয়ালন্দে যথাযোগ্য মর্যাদায় পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপন মান্নান হত্যা মামলায় সন্দেহভাজনদের নাম অন্তর্ভুক্ত না করার প্রতিবাদে সংবাদ সম্মেলন।  গোয়ালন্দে ঘরের ভেতর যুবককে গলা কে’টে হ’ত্যা ফটিকছড়ি উত্তর উপজেলা সদর নিয়ে আন্দোলন,  পাশে দাড়িয়েছেন সাবেক বিচারপতি ফয়সাল মাহমুদ ফয়েজী। জকসুর উদ্যোগে জবি মেডিকেল সেন্টারে যুক্ত হচ্ছে ১৩ আধুনিক যন্ত্র রাশিয়ার দুই আন্তর্জাতিক আয়োজনে পুতিনের আমন্ত্রণ পেলেন সাবেক জবি শিক্ষার্থী শিফা হালদা রক্ষায় আপস নয়, বালি-মাটি উত্তোলন বন্ধের হুঁশিয়ারি: এমপি সরোয়ার আলমগীর

সৈয়দপুরে ট্রেনে কাটা পড়ে যুবকের মৃত্যু

জামান মৃধা, নীলফামারী প্রতিনিধি):
  • আপলোডের সময় : রবিবার, ২৯ মে, ২০২২

নীলফামারীর সৈয়দপুরে ট্রেনে কাটা পড়ে হাশেম আলী (২৬) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। রোববার (২৯শে মে) সকাল ৮ সময় সৈয়দপুর রেলস্টেশনের উত্তরে গোলাহাট কবরস্থান সংলগ্ন গণহত্যার বধ্যভূমি এলাকায় ওই দুর্ঘটনা ঘটে। নিহত যুবক গোলাহাট নতুন ক্যাম্প এলাকার কাসেম আলীর ছেলে। পেশায় একজন বাদাম বিক্রেতা।

পরিবার সূত্রে জানা যায়, হাশেম আলী দীর্ঘদিন ধরে মানসিক ভাবে অসুস্থ। তার স্ত্রী ও দেড় বছরের এক কন্যা সন্তান রয়েছে। ঘটনার দিন সকাল ৭ টার সময় ঘুম থেকে ওঠে রেললাইনের দিকে হাটতে যায় হাশেম আলী। এমন সময় গোলাহাট কবরস্থান সংলগ্ন বধ্যভূমি এলাকায় খুলনা থেকে চিলাহাটিগামী রকেট মেইল ট্রেনে কাটা পড়ে তাঁর মৃত্যু হয়।

সৈয়দপুর রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিউল ইসলাম বলেন, নিহত যুবকের মরদেহ উদ্ধার করা হয়েছে। অভিযোগ না থাকায় পরিবার ও স্থানীয় জনপ্রতিনিধির অনুরোধে তাঁর লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। তিনি আরও জানান, এ ব্যাপারে রেলওয়ে থানায় একটি অপমৃত্যুর মামলা দায়ের হয়েছে।

দয়া করে শেয়ার করুন

এই ক্যাটাগরীর আরো খবর..