শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ১২:৫৫ অপরাহ্ন , ই-পেপার
শিরোনামঃ
১১ দলের ঘোষিত ৫ সেপ্টেম্বরের চট্টগ্রামে লংমার্চ সফল করতে  উত্তর জেলা জামায়াতের  দায়িত্বশীল সমাবেশ। নেপালে আকস্মিক বন্যা–ভূমিধসে নিহত বেড়ে ১৫৭, এখনো নিখোঁজ ৪০৩ জন গোয়ালন্দে যথাযোগ্য মর্যাদায় পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপন মান্নান হত্যা মামলায় সন্দেহভাজনদের নাম অন্তর্ভুক্ত না করার প্রতিবাদে সংবাদ সম্মেলন।  গোয়ালন্দে ঘরের ভেতর যুবককে গলা কে’টে হ’ত্যা ফটিকছড়ি উত্তর উপজেলা সদর নিয়ে আন্দোলন,  পাশে দাড়িয়েছেন সাবেক বিচারপতি ফয়সাল মাহমুদ ফয়েজী। জকসুর উদ্যোগে জবি মেডিকেল সেন্টারে যুক্ত হচ্ছে ১৩ আধুনিক যন্ত্র রাশিয়ার দুই আন্তর্জাতিক আয়োজনে পুতিনের আমন্ত্রণ পেলেন সাবেক জবি শিক্ষার্থী শিফা হালদা রক্ষায় আপস নয়, বালি-মাটি উত্তোলন বন্ধের হুঁশিয়ারি: এমপি সরোয়ার আলমগীর আজ চালু হচ্ছে নারীদের ‘পিংক বাস’, ঢাকার ৯টি রুটে মিলবে সেবা

ডিমলায় দুস্থ ও ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ঢেউটিন ও নগদ অর্থ বিতরণ

জামান মৃধা, নীলফামারী প্রতিনিধি):-
  • আপলোডের সময় : বৃহস্পতিবার, ২৬ মে, ২০২২

নীলফামারী ডিমলা উপজেলার ১০১জন অসহায়, দুঃস্থ, প্রতিবন্ধী ও সম্প্রতিকালে বয়ে যাওয়া ঝড়, শিলাবৃষ্টি, বন্যা ও অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ঢেউটিন ও নগদ অর্থ বিতরণ করা হয়েছে।

উপজেলা প্রশাসনের আয়োজনে বৃহস্পতিবার (২৬শে মে) সকালে উপজেলা পরিষদ চত্বরে ২০২১-২২ইং অর্থ বছরে দূর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের আওতায় বরাদ্দকৃত এসব পরিবারকে দুই বান্ডিল ঢেউটিন ও নগদ ছয় হাজার টাকা প্রদান করা হয়।

উপজেলা নির্বাহি কর্মকর্তা বেলায়েত হোসেনের সভাপতিত্বে এ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন নীলফামারী-১ (ডোমার-ডিমলা) নির্বাচনী এলাকার সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব আফতাব উদ্দিন সরকার। বিশেষ অতিথি হিসেবে ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা তবিবুল ইসলাম।

এছাড়াও আরো উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান নীরেন্দ্রনাথ রায়, মহিলা ভাইস চেয়ারম্যান আয়েশা সিদ্দিকা, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আনোয়ারুল হক সরকার (মিন্টু), উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মেজবাহুর রহমান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসের ত্রান শাখার উপসহকারী প্রকৌশলী ফেরদৌস আলম, উপজেলা ছাত্রলীগের আহবায়ক আবু সায়েম সরকার প্রমুখ।

দয়া করে শেয়ার করুন

এই ক্যাটাগরীর আরো খবর..