রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ০১:২৯ অপরাহ্ন , ই-পেপার
শিরোনামঃ
পুলিশের বিশেষ ইউনিট গঠন, সারাদেশে চলবে বিশেষ অভিযান ১১ দলের ঘোষিত ৫ সেপ্টেম্বরের চট্টগ্রামে লংমার্চ সফল করতে  উত্তর জেলা জামায়াতের  দায়িত্বশীল সমাবেশ। নেপালে আকস্মিক বন্যা–ভূমিধসে নিহত বেড়ে ১৫৭, এখনো নিখোঁজ ৪০৩ জন গোয়ালন্দে যথাযোগ্য মর্যাদায় পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপন মান্নান হত্যা মামলায় সন্দেহভাজনদের নাম অন্তর্ভুক্ত না করার প্রতিবাদে সংবাদ সম্মেলন।  গোয়ালন্দে ঘরের ভেতর যুবককে গলা কে’টে হ’ত্যা ফটিকছড়ি উত্তর উপজেলা সদর নিয়ে আন্দোলন,  পাশে দাড়িয়েছেন সাবেক বিচারপতি ফয়সাল মাহমুদ ফয়েজী। জকসুর উদ্যোগে জবি মেডিকেল সেন্টারে যুক্ত হচ্ছে ১৩ আধুনিক যন্ত্র রাশিয়ার দুই আন্তর্জাতিক আয়োজনে পুতিনের আমন্ত্রণ পেলেন সাবেক জবি শিক্ষার্থী শিফা হালদা রক্ষায় আপস নয়, বালি-মাটি উত্তোলন বন্ধের হুঁশিয়ারি: এমপি সরোয়ার আলমগীর

হাতিয়ায় মাসিক, আইন-শৃঙ্খলা ও জরিপ কমিঠির সভা অনুষ্ঠিত :

ছায়েদ আহমেদ, হাতিয়া (নোয়াখালী) প্রতিনিধি।
  • আপলোডের সময় : সোমবার, ২৩ মে, ২০২২

নোয়াখালীর হাতিয়া উপজেলা প্রশাসনের উদ্যোগে সোমবার (২৩ মে) সকালে উপজেলার সার্বিক বিষয়ে মাসিক, আইনশৃঙ্খলা ও জরিপ কমিটির সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা প্রশাসন ভবনের কনফারেন্স রুমে অনুষ্ঠিত মাসিক সভায় সভাপতিত্ব করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মাহবুব মোর্শেদ। এবং পরে আইনশৃঙ্খলা কমিটির সভায় সভাপতিত্ব করেন নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ সেলিম হোসেন।
এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা ভাইস চেয়ারম্যান মমতাজ বেগম, কেফায়েত উল্লা, সহকারী কমিশনার(ভূমি) বায়েজিদ বিন আখন্দ, পৌর মেয়র কে এম ওবায়েদ উল্লাহ বিপ্লব সহ উপজেলা পরিষদের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও সাংবাদিক বৃন্দ।
মাসিক ও আইনশৃঙ্খলা কমিটির সভায় বক্তৃতা করেন- হাতিয়া থানার ওসি ( তদন্ত) কাঞ্চন কান্তি, কোস্ট গার্ডের হাতিয়া স্টেশন কমান্ডার , চরঈশ্বর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলাউদ্দিন আজাদ, নিঝুম দ্বীপ ইউনিয়নের চেয়ারম্যান নূরুল আফছার দিনাজ,বুড়িরচর ইউনিয়নের চেয়ারম্যান ফখরুল ইসলাম, সোনাদিয়া ইউনিয়নের চেয়ারম্যান মেহেদী হাসান প্রমুখ।

মাসিক সভা ও আইনশৃঙ্খলা কমিটির সভায়- হাসপাতালে দায়িত্বরত ডাক্তার ও কর্মচারীদের কর্তব্যে অবহেলা- অনুপস্থিতি, পরিষদ এলাকায় চরম যানজট- পাওয়ারট্রলি-নছিমন- হোন্ডার অনিয়ন্ত্রিত গতি,বুড়িরচরে মাদক কারবার বৃদ্ধি ও জাহাজমারা- নিঝুম দ্বীপ জলপথ সীমান্তকে মাদক রুট হিসেবে ব্যবহার, মৎস্য আহরণ নিষিদ্ধকর সময়ে মাছধরা থেকে বিরত থাকা, এলজিইডি দপ্তরের কর্মে স্থবিরতা সহ নানান গুরুত্বপূর্ণ দিক নিয়ে বক্তারা আলোচনা করেন। এছাড়াও হাতিয়া সীমান্তে রামগতির পুলিশ ক্যাম্প থাকা নিয়েও প্রশ্ন উঠে।
এদিকে, ১৫ জুন/২২ অনুষ্ঠিতব্য জনশুমারির কর্মযজ্ঞ নিয়ে পরিসংখ্যান কর্মকর্তা সঞ্জয় সাহার মাঠ জরিপের বিভিন্ন দিক তুলে ধরার মধ্যদিয়ে সভার সমাপ্তি টানা হয়।

দয়া করে শেয়ার করুন

এই ক্যাটাগরীর আরো খবর..