রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ১১:৪৫ অপরাহ্ন , ই-পেপার
শিরোনামঃ
বকশীগঞ্জে দুই ইটভাটাকে ২ লাখ ৫ হাজার টাকা জরিমানা নিবন্ধন ছাড়া কেউ জার্নালিজম করতে পারবে না : জাহেদ উর রহমান পদ্মা সেতুর জাজিরা প্রান্তে আ.লীগ-বিএনপি সংঘর্ষ, নিহত ২ দাঁড়িয়ে থাকা প্রাইভেটকারে আগুন, অল্পের জন্য রক্ষা পেলেন চালক গোপালগঞ্জ হয়ে পদ্মা সেতু দিয়ে খুলনা-ঢাকা রুটে বাস চলাচল বন্ধ লোহাগাড়ায় অভিযানে ৩টি বালিমাটি ভর্তি ড্রাম ট্রাক জব্দ, পুলিশের হাতে আরও ১টি বকশীগঞ্জে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ পালিত বন্যহাতির আক্রমণে ক্ষতিগ্রস্তদের মাঝে ২ লাখ ৫০ হাজার টাকার অনুদানের চেক বিতরণ রায়পুর সরকারি ডিগ্রি কলেজে নবীনবরণ অনুষ্ঠান সম্পন্ন। লোহাগাড়ায় আল কুরআনুল কারীম ইনস্টিটিউটের তিন কৃতি হাফেজকে সংবর্ধনা

গোপালগঞ্জে বাস চাপায় মোটরসাইকেল আরোহী নিহত,

স্টাফ রিপোর্টারঃ
  • আপলোডের সময় : মঙ্গলবার, ৩ মে, ২০২২

গোপালগঞ্জে বাস চাপায় মোটরসাইকেল আরোহী শহীদুল ইসলাম(৪০)নামে এক ব্যবসায়ী নিহত হয়েছেন।মঙ্গলবার(৩মে)বিকেলে সদর উপজেলার গোপালগঞ্জ-টেকেরহাট সড়কের কংশুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

শহীদুল ইসলাম গোপালগঞ্জ সদর উপজেলার বনগ্রাম মধ্যপাড়ার পহম শেখের ছেলে। তিনি উলপুর বাজারে ব্যবসা করতেন বলে জানা গেছে।

গোপালগঞ্জ সদর থানার ওসি মো. মনিরুল ইসলাম জানান, শহিদুল মোটরসাইকেল চালিয়ে উলপুর বাজার থেকে বনগ্রাম নিজ বাড়ি ফিরতেছিলেন। কংশুর এলাকায় পৌঁছালে পিছন দিক থেকে আসা একটি লোকাল বাস তাকে চাপা দেয়। এতে শহীদুল গুরুতর আহত হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে গোপালগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

দয়া করে শেয়ার করুন

এই ক্যাটাগরীর আরো খবর..