রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ০১:২৪ অপরাহ্ন , ই-পেপার
শিরোনামঃ
পুলিশের বিশেষ ইউনিট গঠন, সারাদেশে চলবে বিশেষ অভিযান ১১ দলের ঘোষিত ৫ সেপ্টেম্বরের চট্টগ্রামে লংমার্চ সফল করতে  উত্তর জেলা জামায়াতের  দায়িত্বশীল সমাবেশ। নেপালে আকস্মিক বন্যা–ভূমিধসে নিহত বেড়ে ১৫৭, এখনো নিখোঁজ ৪০৩ জন গোয়ালন্দে যথাযোগ্য মর্যাদায় পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপন মান্নান হত্যা মামলায় সন্দেহভাজনদের নাম অন্তর্ভুক্ত না করার প্রতিবাদে সংবাদ সম্মেলন।  গোয়ালন্দে ঘরের ভেতর যুবককে গলা কে’টে হ’ত্যা ফটিকছড়ি উত্তর উপজেলা সদর নিয়ে আন্দোলন,  পাশে দাড়িয়েছেন সাবেক বিচারপতি ফয়সাল মাহমুদ ফয়েজী। জকসুর উদ্যোগে জবি মেডিকেল সেন্টারে যুক্ত হচ্ছে ১৩ আধুনিক যন্ত্র রাশিয়ার দুই আন্তর্জাতিক আয়োজনে পুতিনের আমন্ত্রণ পেলেন সাবেক জবি শিক্ষার্থী শিফা হালদা রক্ষায় আপস নয়, বালি-মাটি উত্তোলন বন্ধের হুঁশিয়ারি: এমপি সরোয়ার আলমগীর

কুমিল্লায় ঈদের জামাতে গুলি,আহত এক জন,

স্টাফ রিপোর্টারঃ কুমিল্লা
  • আপলোডের সময় : মঙ্গলবার, ৩ মে, ২০২২

কুমিল্লায় ঈদের জামাতে ঢুকে এক ব্যক্তি গুলি চালিয়েছে প্রতিপক্ষের লোক,এতে মোস্তাক নামে একজন গুলিবিদ্ধ হয়েছেন। আজ মঙ্গলবার সকাল ৮ টায়,আদর্শ সদর উপজেলার সীমান্তবর্তী গোলাবাড়ি এলাকায় এ ঘটনা ঘটে।

বিষয়টি নিশ্চিত করেছেন কুমিল্লার কোতোয়ালি মডেল থানার ওসি সহিদুর রহমান। গোলাগুলির ঘটনায় ওই ঈদগায়ে সকাল আটটার পরিবর্তে সকাল নয়টায় ঈদের জামাত অনুষ্ঠিত হয়।

প্রত্যক্ষদর্শীর বরাত দিয়ে কুমিল্লা কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সহিদুর রহমান বলেন, ‘গোলাবাড়ি এলাকায় পূর্বশত্রুতার জের ধরে ওই এলাকার রুবেল ভূইয়া পিস্তল দিয়ে ভূইয়া বাড়ি ঈদগাহ মাঠে ওই এলাকার মোস্তাক আহমেদকে গুলি করেন। মোস্তাকের ডান হাঁটুতে গুলি লাগে। এ সময় ঈদগাহ মাঠে থাকা মুসল্লিরা দিগ্‌বিদিক ছোটাছুটি শুরু করেন। পরে গুলিবিদ্ধ মোস্তাককে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। তাঁর ডান হাঁটুতে গুলিবিদ্ধ হয়।

স্থানীয় সূত্রে খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে যায়। যারা এ ঘটনার সঙ্গে জড়িত, তারা পালিয়েছে। আমরা অভিযান পরিচালনা করছি। বিস্তারিত পরে জানানো হবে।’
গুলিবিদ্ধ মোস্তাকের ছোট ভাই মনির বলেন, ‘কিছুদিন আগে রুবেল পূর্বশত্রুতার জের ধরে আমাকে বেদম মারে। তার বিরুদ্ধে মামলা থাকা সত্ত্বেও পুলিশ তাদের গ্রেপ্তার করেনি। এর আগেও সে (রুবেল) প্রকাশ্যে অস্ত্র নিয়ে মহড়া দিয়েছে নগরীর চকবাজার এলাকায়।’

এ বিষয়ে পাঁচথুবী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাসান রাফি রাজু বলেন, ঘটনার পরপর অতিরিক্ত পুলিশ সুপার সদর সার্কেল সোহান সরকার, কোতোয়ালি মডেল থানার ওসিসহ পুলিশ সদস্যরা ঘটনাস্থলে উপস্থিত হন। এখন পরিস্থিতি স্বাভাবিক আছে।

দয়া করে শেয়ার করুন

এই ক্যাটাগরীর আরো খবর..