রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ০২:৫৬ অপরাহ্ন , ই-পেপার
শিরোনামঃ
পুলিশের বিশেষ ইউনিট গঠন, সারাদেশে চলবে বিশেষ অভিযান ১১ দলের ঘোষিত ৫ সেপ্টেম্বরের চট্টগ্রামে লংমার্চ সফল করতে  উত্তর জেলা জামায়াতের  দায়িত্বশীল সমাবেশ। নেপালে আকস্মিক বন্যা–ভূমিধসে নিহত বেড়ে ১৫৭, এখনো নিখোঁজ ৪০৩ জন গোয়ালন্দে যথাযোগ্য মর্যাদায় পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপন মান্নান হত্যা মামলায় সন্দেহভাজনদের নাম অন্তর্ভুক্ত না করার প্রতিবাদে সংবাদ সম্মেলন।  গোয়ালন্দে ঘরের ভেতর যুবককে গলা কে’টে হ’ত্যা ফটিকছড়ি উত্তর উপজেলা সদর নিয়ে আন্দোলন,  পাশে দাড়িয়েছেন সাবেক বিচারপতি ফয়সাল মাহমুদ ফয়েজী। জকসুর উদ্যোগে জবি মেডিকেল সেন্টারে যুক্ত হচ্ছে ১৩ আধুনিক যন্ত্র রাশিয়ার দুই আন্তর্জাতিক আয়োজনে পুতিনের আমন্ত্রণ পেলেন সাবেক জবি শিক্ষার্থী শিফা হালদা রক্ষায় আপস নয়, বালি-মাটি উত্তোলন বন্ধের হুঁশিয়ারি: এমপি সরোয়ার আলমগীর

শার্শায় প্রাইভেটকারের ধাক্কায় বাইসাইকেল আরোহী নিহত-১

মোঃ জসীম উদ্দীন, শার্শা উপজেলা প্রতিনিধিঃ
  • আপলোডের সময় : বৃহস্পতিবার, ৩১ মার্চ, ২০২২

যশোর-বেনাপোল সড়কের শার্শা খামারবাড়ি মোড়ে প্রাইভেটকারের ধাক্কায় মোঃ আবু শামা (৫৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন।

বুধবার (৩০ মার্চ) রাতে যশোর-বেনাপোল মহাসড়কের কামারবাড়ী মোড় নামক স্হানে এ দুর্ঘটনাটি ঘটে।

নিহত মোঃ আবু শামা শার্শা উপজেলার চটকাপেতা গ্রামের মৃত-আইন উদ্দিনের ছেলে।

স্থানীয় সুত্রে জানাযায়, সন্ধ্যার পরে বাড়ীর ব্যবহৃত গ্যাসের চুলা মেরামত করার জন্য বাইসাইকেল নিয়ে শার্শা কামারবাড়ী বাজারে আসছিলো। পথিমধ্যে কামারবাড়ী মোড়ে পৌছালে বেনাপোল গামী একটি প্রাইভেটকার তাকে ধাক্কা দিয়ে পালিয়ে যায়। পরে স্থানীয়’রা তাকে উদ্ধার করে শার্শা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন।

নাভারন হাইওয়ে থানার ওসি মন্জুরুল ইসলাম জানান, ফোর্স পাঠিয়ে পালিয়ে যাওয়া প্রাইভেটকারটি আটকের চেষ্ঠা চালানো হবে বলে তিনি জানান।

দয়া করে শেয়ার করুন

এই ক্যাটাগরীর আরো খবর..