সোমবার, ০৬ এপ্রিল ২০২৬, ১২:২৫ অপরাহ্ন , ই-পেপার
শিরোনামঃ
বাঞ্ছারামপুরে গ্যাস সিন্ডিকেটবিরোধী অভিযান, ১৩ ডিলারকে জরিমানা তৃণমূলের আস্থা সাজ্জাদ মুন্নার হাতে, ছাত্রদলের নেতৃত্বে দেখার দাবি কেরানীগঞ্জে গ্যাসলাইটার কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডে প্রধানমন্ত্রীর শোক কেরানীগঞ্জে গ্যাসলাইটার কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডে প্রধানমন্ত্রীর শোক জ্বালানি সংকটে রোববার থেকে নতুন অফিস সময়সূচি মাদকের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তোলার আহ্বান বাঞ্ছারামপুরে তেলের জন্য হাহাকার: সিন্ডিকেটের অভিযোগ কুড়িগ্রামে কিশোর কণ্ঠ মেধা বৃত্তি প্রদান ও সংবর্ধনা অনুষ্ঠান সম্পন্ন হাওরে আগাম বন্যার পানি, বোরো ফসল রক্ষায় মাঠে বিএনপি নেতারা নরসিংদীতে পুকুর থেকে যুবকের লা/শ উদ্ধার

প্রেমিকের গোপনাঙ্গ কেটে দিলেন প্রেমিকা

জি.এম.হিরোন তারেক কেশবপুর যশোর প্রতিনিধি-:
  • আপলোডের সময় : সোমবার, ১৯ জুন, ২০২৩
যশোরে দাবিকৃত টাকা দিতে অস্বীকার করায় প্রেমিক বিল্লাল হোসেন (৩০) নামে এক যুবকের গোপনাঙ্গ কর্তন করেছে প্রেমিকা। ঘটনাটি ঘটেছে গত শনিবার সকালে কেশবপুরের ভালুকঘর গ্রামে। তিনি ওই গ্রামের মাসের মোড়লের ছেলে। গুরুতর অবস্থায় তাকে রোববার যশোর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
আহত বিল্লাল জানান, একই গ্রামের এক নারীর সাথে তার অবৈধ প্রেমজ সম্পর্ক চলে আসছিলো। সালমা প্রায় সময় বিভিন্ন অজুহাতে তার কাছ থেকে টাকা নিতেন। গত শনিবার সকালে তাকে ফোন করে ঈদের কেনাকাটা করার জন্য ১০ হাজার টাকা চায়। কিন্তু তিনি জানান কাছে টাকা নেই। ঈদের আগে কোনো টাকা দিতে পারবেন না। সন্ধ্যা ৭ টায় আবারও তাকে ফোন করে জানান স্বামী বাড়িতে নেই। তারা দু’জন এক সাথে ব্যক্তিগত সময় কাটাতে চান। রাত পৌনে ৮ টার দিকে তিনি প্রেমিকার ঘরে গেলে সালমা  দা দিয়ে তার গোপনাঙ্গ কোপ মেরে পালিয়ে যায়। তার চিৎকারে স্থানীয়রা উদ্ধার করে প্রথমে কেশবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। পরবর্তীতে রোববার দুপুরে যশোর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতলে নিয়ে আসে।

দয়া করে শেয়ার করুন

এই ক্যাটাগরীর আরো খবর..