বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ১২:৩৪ অপরাহ্ন , ই-পেপার
শিরোনামঃ
লোহাগড়া পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জাকির হোসেন গ্রেপ্তার আদালত প্রাঙ্গণে ‘জয় বাংলা’ স্লোগান, আইভীর আইনজীবীসহ গ্রেফতার ৩ নরসিংদীতে বৃদ্ধা হত্যা মামলার রহস্য উদঘাটন, এসআই ইউসুফকে পুরস্কৃত কুষ্টিয়ায় খোকসা থানা পুলিশের অভিযানে ৩ মাদকসেবী গ্রেপ্তার: কারাদণ্ড ও অর্থদণ্ড প্রদান ড. ইউনূসকে হেনস্তার দায় খলিলুরকে নিতে হবে: নাহিদ খোকসায় বিশেষ অভিযানে আওয়ামী লীগ নেতাসহ গ্রেপ্তার ৭, মাদকসেবীদের কারাদণ্ড নিউইয়র্ক বিমানবন্দরে ড. ইউনূসকে হেনস্তার ঘটনায় ব্যবস্থা নেবে সরকার লোহাগড়ায় শারদীয় দুর্গাপূজা উদযাপন উপলক্ষ্যে প্রস্তুতিমুলক সভা খোকসায় গাঁজাসহ শীর্ষ মাদক ব্যবসায়ী মিন্টু গ্রেফতার গরুর মাংসের দাম ২৫০ টাকা করার দাবি, সরকারকে লিগ্যাল নোটিশ

মাশরাফী ভাই কোথা থেকে যেন খবর পেয়ে যায় ব্রেন টিউমারে আক্রান্ত রুবেল স্ত্রী রুপা বলেছেন।

ক্রীড়া প্রতিবেদক, দৈনিক সংগ্রাম প্রতিদিন
  • আপলোডের সময় : বৃহস্পতিবার, ১৭ মার্চ, ২০২২

মাশরাফী ভাই কোথা থেকে যেন খবর পেয়ে যায় ব্রেন টিউমারে আক্রান্ত রুবেল স্ত্রী চৈতি ফারহানা রুপা বলেছেন

বাইশ গজের লড়াকু সৈনিক মোশাররফ হোসেন রুবেল ব্যাট-প্যাড তুলে রেখে লড়ছেন জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে। এ যাত্রায় রুবেল পেরে উঠতে পারবেন কি না সেটা সময় বলে দেবে। তার আগে সর্বোচ্চ চেষ্টাটা চালিয়ে যাচ্ছেন রুবেলের পরিবার।

হুট করেই যেন সব এলোমেলো হয়ে যায় ২০১৯ সালে। ব্রেন টিউমারে আক্রান্ত রুবেলকে উন্নত চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয় সিঙ্গাপুরে। ২০১৯ সালের ১৯ মার্চ নিউরো সার্জন এলভিন হংয়ের তত্ত্বাবধানে সফল অস্ত্রোপচার শেষে অনেকটা সুস্থ হয়ে উঠে মাঠে ফেরার প্রস্তুতিও শুরু করে দেন তিনি।

তবে জানুয়ারির শুরুতে আবারও অসুস্থ হয়ে পড়লে মাঠে ফেরার আশা ছেড়ে দিতে হয় তাকে। জীবন বাঁচানোর লড়াইয়ে নেমে পড়তে হয় সব ভুলে।

চিকিৎসা খরচ দিতে দিতে আর্থিক ভাবে অনেক সমস্যায় পড়েছে মোশাররফ হোসেনের পরিবার। প্রধানমন্ত্রী ছাড়াও বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) দুইবার আর্থিক সহযোগিতা করে। এছাড়া তার সতীর্থরা সহযোগিতা করে আসছেন এখনও। যার মধ্যে অন্যতম সাবেক অধিনায়ক মাশরাফী বিন মোর্ত্তজা।

সম্প্রতি গত সোমবার আবারও তাকে নিতে হয়েছে আইসিইউতে। সংকটাপন্ন মোশাররফ হোসেনকে নিয়ে তার স্ত্রী চৈতি ফারহানা রুপা বলেছেন, “প্রধানমন্ত্রীর কাছ থেকে সহযোগিতা পেয়েছি, বিসিবির কাছ থেকে দুইবার সহযোগীতা পেয়েছি। প্লেয়ারদের কথা বললে, বলব মাশরাফী ভাইয়ের কথা। রুবেলকে নিয়ে ইমার্জেন্সি হাসপাতালে এসেছি, হয়তো কেউ জানে না। এমন কী পরিবারের বাইরেও কেউ জানে না। কিন্তু কোথা থেকে যেন মাশরাফী ভাই খবর পেয়ে যায়। উনি একটা ফোন করেন, উনি যেখানেই থাকুক না কেন, দেশে বা দেশের বাইরে। উনি একটা কথা বলেন যে,ভাবি আপনার এই ভাই কিন্তু আছে।

দয়া করে শেয়ার করুন

এই ক্যাটাগরীর আরো খবর..