সোমবার, ৩০ নভেম্বর ২০২৬, ১২:৫৬ পূর্বাহ্ন , ই-পেপার
শিরোনামঃ
বকশীগঞ্জে দুই ইটভাটাকে ২ লাখ ৫ হাজার টাকা জরিমানা নিবন্ধন ছাড়া কেউ জার্নালিজম করতে পারবে না : জাহেদ উর রহমান পদ্মা সেতুর জাজিরা প্রান্তে আ.লীগ-বিএনপি সংঘর্ষ, নিহত ২ দাঁড়িয়ে থাকা প্রাইভেটকারে আগুন, অল্পের জন্য রক্ষা পেলেন চালক গোপালগঞ্জ হয়ে পদ্মা সেতু দিয়ে খুলনা-ঢাকা রুটে বাস চলাচল বন্ধ লোহাগাড়ায় অভিযানে ৩টি বালিমাটি ভর্তি ড্রাম ট্রাক জব্দ, পুলিশের হাতে আরও ১টি বকশীগঞ্জে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ পালিত বন্যহাতির আক্রমণে ক্ষতিগ্রস্তদের মাঝে ২ লাখ ৫০ হাজার টাকার অনুদানের চেক বিতরণ রায়পুর সরকারি ডিগ্রি কলেজে নবীনবরণ অনুষ্ঠান সম্পন্ন। লোহাগাড়ায় আল কুরআনুল কারীম ইনস্টিটিউটের তিন কৃতি হাফেজকে সংবর্ধনা

কবিতা(প্রেমের উদ্যানে ০১) জামাল উদ্দিন জীবন

জামাল উদ্দিন জীবন
  • আপলোডের সময় : শনিবার, ২৮ আগস্ট, ২০২১

গোধূলী সন্ধ্যায় চারিদিক নীরব নিস্তব্ধ ময়
পাখিরা নীড়ে ফিরার সংকল্পে আছে যুদ্ধ রত
ঘর গুছিয়ে নিতে ব্যস্ত কিশোরী বধূরা বসে
প্রিয়তম মোর ফিরবে নীড়ে সন্ধ্যার আগমনে।

রক্তিম লাল আভায় তোমার দর্শন হলো পথে
আমি পথ হারিয়ে এখন তোমার পানে ছুটে যাই
তোমার হরীণ কালো আঁখির মাঝে কেন বার বার
নিজেকে হারাই আবার আজ ফিরেও যে পেতে চাই ।

কেন তুমি আমার মনকে ভুলিয়ে দিলে সুন্দর জগত?
হৃদয় মাঝে দোলা দিয়ে তুমি কোথায় হারালে বলো
দিনের আলো ধরনী হতে ধীরে ধীরে বিদায় নিলো
ঘন কালো অন্ধকারে সন্ধ্যা ঘনিয়ে এলো ধরত্রির বুকে ।

তোমার পানে আমি অপলক নয়নে তাকিয়ে আছি সখী
কখন যে তুমি আমার ধ্যানে জ্ঞানে মনে আসন করেছো
সখি তোমার প্রমে ডুবে আজ ভাষাহীন বোবা হয়ে আছি
বাসা বেঁধেছো তুমি আমার মনের ঘরে বলতে কুন্ঠিত মুখে।

তোমার অপরুপ সে বদন পানে আমি যে এখনও চেয়ে আছি
আমাকে নিবে তোমার পথের সঙ্গী করে জীবনের অবেলায়
আমি শুধু তোমার সাথে সারা বেলা পথ চলতে চাই ভুবনে
আজ বড় ক্লান্ত শ্রান্ত দেহ মোন মোর চলার পথে একা আশি।

অনেকটা পথ একা একা জগতের মাঝে চললাম অবিরত
অবসাদ ধরেছে হিয়ার মাঝে এখন আর যে আমি পারিনা
আমি নতুন করে প্রেরনা খুঁজি তোমার মাঝে বেঁচে থাকার
তুমি কি সেটা বুঝোতে চাওনা অবুঝ বলোতো প্রিয়তমা।

জামাল উদ্দিন জীবন গীতিকার, সুরকার,উপন্যাসিক, কবি ও গল্পকার।

দয়া করে শেয়ার করুন

এই ক্যাটাগরীর আরো খবর..