শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ১১:৪৯ অপরাহ্ন , ই-পেপার
শিরোনামঃ
গোপালগঞ্জ হয়ে পদ্মা সেতু দিয়ে খুলনা-ঢাকা রুটে বাস চলাচল বন্ধ লোহাগাড়ায় অভিযানে ৩টি বালিমাটি ভর্তি ড্রাম ট্রাক জব্দ, পুলিশের হাতে আরও ১টি বকশীগঞ্জে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ পালিত বন্যহাতির আক্রমণে ক্ষতিগ্রস্তদের মাঝে ২ লাখ ৫০ হাজার টাকার অনুদানের চেক বিতরণ রায়পুর সরকারি ডিগ্রি কলেজে নবীনবরণ অনুষ্ঠান সম্পন্ন। লোহাগাড়ায় আল কুরআনুল কারীম ইনস্টিটিউটের তিন কৃতি হাফেজকে সংবর্ধনা কবরস্থানকে শ্মশান দাবির প্রতিবাদে লোহাগাড়ায় সমাবেশ ও কুশপুত্তলিকা দাহ ঐতিহ্য ও সংস্কৃতির আবহে বকশীগঞ্জে গারোদের ওয়ানগালা দেশ ছাড়লেও আওয়ামী লীগের রক্ততৃষ্ণা কমেনি: নড়াইলে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী কুষ্টিয়ায় আইনশৃঙ্খলা স্বাভাবিক রাখতে সাত থানায় জেলা পুলিশের বিশেষ মহড়া; নেতৃত্বে পুলিশ সুপার

স্রোত বাড়লে পদ্মার নিচ দিয়ে লঞ্চ চলাচল বন্ধ হবে

স্টাফ রিপোর্টার
  • আপলোডের সময় : বৃহস্পতিবার, ১৯ আগস্ট, ২০২১

পদ্মা নদীর বর্তমান গতি পরিস্থিতি পর্যবেক্ষণে যৌথ সার্ভে করেছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ) ও বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন করপোরেশনের (বিআইডব্লিউটিসি) প্রতিনিধি দল।

বৃহস্পতিবার (১৯ আগস্ট) সকাল থেকে দুপুর পর্যন্ত শিমুলিয়া-বাংলাবাজার রুটসহ বিভিন্ন পয়েন্ট পরিদর্শন করে তারা।

 

 

সার্ভে শেষে বিআইডব্লিউটিএর পরিচালক মো. রফিকুল ইসলাম বলেন, আমরা পদ্মা নদী ও বিভিন্ন পয়েন্ট পরিদর্শন করলাম। সবার সঙ্গে আলাপ করে ও নদী পর্যবেক্ষণ করে লঞ্চ চলাচল এখন পর্যন্ত পদ্মা সেতুর নিচ দিয়েই করার সিদ্ধান্ত হয়েছে। তবে স্রোতের আরও অবনতি হলে লঞ্চও বন্ধ করা হবে।

তিনি আরও বলেন, স্রোত কমলে ফেরি চালানো হবে। তবে সাময়িকভাবে শুধু হালকা যানবাহন নিয়ে ফেরি মাঝিকান্দি দিয়ে চালানোর বিষয়টি ভাবা হচ্ছে। এতে ফেরি চলাচল পদ্মা সেতু বাইরে থাকবে। তবে সেক্ষেত্রে আরও পর্যালোচনার বিষয় রয়েছে।

দয়া করে শেয়ার করুন

এই ক্যাটাগরীর আরো খবর..