রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ০৪:৩৬ অপরাহ্ন , ই-পেপার
শিরোনামঃ
পুলিশের বিশেষ ইউনিট গঠন, সারাদেশে চলবে বিশেষ অভিযান ১১ দলের ঘোষিত ৫ সেপ্টেম্বরের চট্টগ্রামে লংমার্চ সফল করতে  উত্তর জেলা জামায়াতের  দায়িত্বশীল সমাবেশ। নেপালে আকস্মিক বন্যা–ভূমিধসে নিহত বেড়ে ১৫৭, এখনো নিখোঁজ ৪০৩ জন গোয়ালন্দে যথাযোগ্য মর্যাদায় পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপন মান্নান হত্যা মামলায় সন্দেহভাজনদের নাম অন্তর্ভুক্ত না করার প্রতিবাদে সংবাদ সম্মেলন।  গোয়ালন্দে ঘরের ভেতর যুবককে গলা কে’টে হ’ত্যা ফটিকছড়ি উত্তর উপজেলা সদর নিয়ে আন্দোলন,  পাশে দাড়িয়েছেন সাবেক বিচারপতি ফয়সাল মাহমুদ ফয়েজী। জকসুর উদ্যোগে জবি মেডিকেল সেন্টারে যুক্ত হচ্ছে ১৩ আধুনিক যন্ত্র রাশিয়ার দুই আন্তর্জাতিক আয়োজনে পুতিনের আমন্ত্রণ পেলেন সাবেক জবি শিক্ষার্থী শিফা হালদা রক্ষায় আপস নয়, বালি-মাটি উত্তোলন বন্ধের হুঁশিয়ারি: এমপি সরোয়ার আলমগীর

হেফাজতে ইসলামের আমির আল্লামা জুনায়েদ বাবুনগরীকে হাসপাতালে নেওয়ার পর ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন।

স্টাফ রিপোর্টারঃ
  • আপলোডের সময় : বৃহস্পতিবার, ১৯ আগস্ট, ২০২১

হেফাজতে ইসলামের আমির আল্লামা জুনায়েদ বাবুনগরী ইন্তেকাল করেছেন (ইন্না…রাজিউন)।
বৃহস্পতিবার বেলা সাড়ে ১২ টার দিকে তিনি না ফেরার দেশে চলে যান। চিকিৎসার জন্য হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়। একাধিক সূত্র বিষয়টি নিশ্চিত করেছে।
হাটহাজারী মাদ্রাসার মাসিক প্রকাশনা ‘মুঈনুল ইসলাম’ এর নির্বাহী সম্পাদক মুনির আহমদ মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, হাসপাতালে নেওয়ার পথে বেলা ১২ টায় তিনি ইন্তেকাল করেছেন। হাসপাতালে নেওয়ার পর ডাক্তাররা তাকে মৃত ঘোষণা করেন।
বাবুনগরীর লাশ এখন চট্টগ্রামের বেসরকারি হাসপাতাল সিএসসিআরে রয়েছে। তার জানাজার সময় পরে জানানো হবে।
বাবুনগরীর ভাগ্নে ওসমান সাদেক বৃহস্পতিবার দুপুরে এক ফেসবুক স্ট্যাটাসে লেখেন, অবশেষে না ফেরার দেশ চলে গেছেন বড় মামা জুনাইদ বাবুনগরী।
মাওলানা জুনায়েদ জানান, বুধবার সন্ধ্যার পর থেকে বাবুনগরীর শারীরিক অবস্থার অবনতি ঘটতে থাকে। বৃহস্পতিবার বেলা ১১টার দিকে তার শারীরিক অবস্থার আরও অবনতি হয়। পরে তড়িঘড়ি করে অ্যাম্বুলেন্স ডেকে তাকে নিয়ে হাসপাতালের দিকে রওনা হন সঙ্গীরা। পথেই তার মৃত্যু হয়।
৬৭ বছর বয়সি দেশের অন্যতম শীর্ষ আলেমে দ্বীন দীর্ঘদিন ধরে হৃদরোগ, কিডনি ও ডায়াবেটিসসহ বার্ধক্যজনিত নানা রোগে ভুগছিলেন।

দয়া করে শেয়ার করুন

এই ক্যাটাগরীর আরো খবর..