মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ০৩:৩৫ পূর্বাহ্ন , ই-পেপার
শিরোনামঃ
পাকুন্দিয়ায় প্রতিবাদে আনোয়ারখালী ও কুশাকান্দায় বিক্ষোভ মিছিল খোকসায় পুলিশের বিশেষ অভিযান: মৎস্য লীগ নেতাসহ গ্রেফতার ২, মোবাইল কোর্টে সাজা লোহাগাড়া প্রবাসী মানবিক ফাউন্ডেশনের উদ্যোগে মানবিক সহায়তা প্রদান গোপালগঞ্জে নতুন পুলিশ সুপার প্রত্যুষ কুমার মজুমদার কুষ্টিয়ায় জেলা উন্নয়ন সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত  লোহাগাড়ায় অবৈধ ইটভাটা বন্ধ ও মাটি কাটার প্রতিবাদে মানববন্ধন ২৪ দিন লড়াই শেষে স্বামী-সন্তানের কাছেই ফিরলেন রেশমী লোহাগড়ায় বাবাকে হত্যা মামলায় ছেলে গ্রেপ্তার ১৪৭ পোশাক কারখানা সম্পূর্ণ বন্ধ: বিজিএমইএ সভাপতি সব ধর্মের মানুষের জন্য বাংলাদেশ নিরাপদ: ধর্ম প্রতিমন্ত্রী

পাকুন্দিয়ায় প্রতিবাদে আনোয়ারখালী ও কুশাকান্দায় বিক্ষোভ মিছিল

মহিউদ্দিন মাসুম পাকুন্দিয়া প্রতিনিধি কিশোরগঞ্জ :
  • আপলোডের সময় : সোমবার, ১৬ নভেম্বর, ২০২৬

দেশের শান্তি, স্থিতিশীলতা ও গণতান্ত্রিক পরিবেশ বিনষ্টের অপচেষ্টা, অগ্নিসন্ত্রাস এবং দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্রের প্রতিবাদে কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১৬ নভেম্বর ২০২৬) সন্ধ্যা ৭টা ৩০ মিনিটে আনোয়ারখালী ও কুশাকান্দা এলাকার যৌথ উদ্যোগে পুরাতন আলুর স্টোর বাজার থেকে এ বিক্ষোভ মিছিল বের করা হয়।
মিছিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কিশোরগঞ্জ জেলা জাসাসের যুগ্ম আহ্বায়ক সুলতান মাহমুদ।
এ সময় উপস্থিত ছিলেন পাকুন্দিয়া পৌর বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক লিমন মিয়া, ১০ নম্বর সুখিয়া ইউনিয়ন বিএনপির আহ্বায়ক সদস্য তুষার ইমরান, পাকুন্দিয়া উপজেলা ছাত্রদল নেতা মেহেদী হাসান ডালিম, কুশাকান্দা গ্রামের তমিজ উদ্দিন, জসিম, হৃদয় ও হারিছসহ বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
বিক্ষোভ মিছিলটি এলাকার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। এ সময় নেতাকর্মীরা বিভিন্ন প্রতিবাদী স্লোগান দেন।

দয়া করে শেয়ার করুন

এই ক্যাটাগরীর আরো খবর..