মানিকগঞ্জের দৌলতপুরে রাজনৈতিক মামলায় রিয়াদ হোসেন রাফি (২৬) নামে ছাত্রলীগের এক সাবেক নেতাকে গ্রেফতার করেছে দৌলতপুর থানা পুলিশ।
গ্রেফতার রিয়াদ হোসেন রাফি উপজেলার চকমিরপুর পশ্চিমপাড়া এলাকার বাসিন্দা। তিনি মোঃ আমজাদ হোসেন ও রিক্তা আক্তারের ছেলে। তার রাজনৈতিক পরিচয়, তিনি দৌলতপুর উপজেলা ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক।
১০ নভেম্বর ২০২৬ তারিখে দৌলতপুর থানা পুলিশ তাকে গ্রেফতার করে। পরবর্তী সময়ে প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে তাকে আদালতে পাঠানো হয়েছে।
এই ক্যাটাগরীর আরো খবর..