সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ১০:০৩ অপরাহ্ন , ই-পেপার
শিরোনামঃ
খোকসায় পুলিশের বিশেষ অভিযান, ৫ আসামি গ্রেপ্তার ও ৪ মাদকসেবীর কারাদণ্ড আনোয়ারায় গণপ্রকৌশল দিবস ও আইডিইবির ৫৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন লোহাগড়ায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে র‍্যালি ও সমাবেশ অনুষ্ঠিত ভোলায় বর্ণাঢ্য আয়োজনে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত লোহাগড়ায় ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত লোহাগড়ায় প্রয়াত শিক্ষক-কর্মচারীদের স্মরণে স্মরণ সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত লোহাগড়ায় সুপারি গাছের চারা রোপন নিয়ে সংঘর্ষে বাবা নিহত, ছেলে আহত খোকসায় মাদক ও কিশোর গ্যাং প্রতিরোধে পুলিশের সচেতনতামূলক সভা ডিসেম্বরে কিছু হলে সরকারের ব্যর্থতার কারণে হবে: নাহিদ ইসলাম তাহসিফ হত্যাকাণ্ডের আসামির রিমান্ড শুনানিতে ‘আদালতে সাংবাদিক কেন’ প্রশ্ন বিচারকের

খোকসায় পুলিশের বিশেষ অভিযান, ৫ আসামি গ্রেপ্তার ও ৪ মাদকসেবীর কারাদণ্ড

জাহাঙ্গীর আলম রানা কুষ্টিয়া জেলা প্রতিনিধি
  • আপলোডের সময় : সোমবার, ৯ নভেম্বর, ২০২৬
কুষ্টিয়ার খোকসায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, জননিরাপত্তা নিশ্চিতকরণ কুষ্টিয়া পুলিশ সুপার মোঃ আমিনুল ইসলামের সার্বিক দিক নির্দেশনায় এবং একটি মাদকমুক্ত সমাজ গঠনের লক্ষ্যে বিশেষ অভিযান পরিচালনা করেছে খোকসা থানা পুলিশ। রবিবার ০৮ নভেম্বর ২০২৬  তারিখ রাত ৮ টা ১৫ মিনিটের সময় খোকসা থানার  অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ জাহেদুর রহমানের নেতৃত্বে পরিচালিত এই সাঁড়াশি অভিযানে মাদক, নাশকতা ও চুরি মামলার এজাহারভুক্ত পাঁচজন আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। একই সাথে ভ্রাম্যমাণ আদালত (মোবাইল কোর্ট)-এর মাধ্যমে চারজন মাদকসেবীকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড প্রদান করা হয়েছে।
​থানা সূত্রে জানা যায়, বিশেষ এই অভিযান চলাকালীন খোকসা থানার পুলিশ টিম বিভিন্ন এলাকা থেকে ওয়ারেন্ট তামিল ও মাদকদ্রব্য উদ্ধার করে। অভিযানে বিভিন্ন অপরাধে জড়িত নিম্নোক্ত আসামিদের গ্রেপ্তার করা হয়।
​মাদক মামলার আসামি (২ জন): ১. মেহেদী হাসান প্রজ্ঞা (২৫), পিতা- মোঃ খলিলুর রহমান, সাং- বনগ্রাম পূর্বপাড়া। ২. মোঃ রাশেদ শেখ (২৩), পিতা- শাহজাহান শেখ লতা, সাং- একতারপুর। (উভয় থানা- খোকসা, জেলা- কুষ্টিয়া)
​নাশকতা মামলার আসামি (২ জন): ১. শ্রী গণেশ দত্ত (৫৫), পিতা- মৃত রবিন্দ্রনাথ দত্ত, সাং- পদ্মজানি। ২. জালাল মন্ডল (৫৫), পিতা- মৃত গফুর মন্ডল, সাং- উত্তর শ্যামপুর। (উভয় থানা- খোকসা, জেলা- কুষ্টিয়া)
​চুরি মামলার আসামি (১ জন): ১. মোঃ ইমন হোসেন (২৬), পিতা- মোঃ বকুল হোসেন, সাং- বেতবাড়ীয়া, থানা- খোকসা, জেলা- কুষ্টিয়া।
​এছাড়াও মাদক সেবনের সাথে জড়িত চারজন মাদকসেবীকে হাতেনাতে আটক করে তাৎক্ষণিকভাবে মোবাইল কোর্টের মাধ্যমে বিভিন্ন মেয়াদে সাজা প্রদান করা হয়।
​পুলিশ জানিয়েছে, গ্রেপ্তারকৃত সকল আসামিদের যথাযথ আইনি প্রক্রিয়া সম্পন্ন করে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।
​এ বিষয়ে খোকসা থানা পুলিশ জানায়, সাধারণ মানুষের জীবনযাত্রার নিরাপত্তা বিধান, অপরাধমূলক কর্মকাণ্ড দমন এবং সমাজ থেকে মাদকের অভিশাপ নির্মূল করতে খোকসা থানা পুলিশের এ ধরনের বিশেষ অভিযান ও কঠোর আইনানুগ কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

দয়া করে শেয়ার করুন

এই ক্যাটাগরীর আরো খবর..