শনিবার, ৩১ অক্টোবর ২০২৬, ০৯:৪৪ পূর্বাহ্ন , ই-পেপার
শিরোনামঃ
মাদরাসার রান্নাঘরে  খাবার না পেয়ে বৃদ্ধ বাবুর্চিকে পিটিয়ে হত্যা কুষ্টিয়ায় ভবানীগঞ্জ পুলিশ ক্যাম্প আকস্মিক পরিদর্শন করলেন পুলিশ সুপার মোঃ আমিনুল ইসলাম কুষ্টিয়ায় পাপ্পু গ্রেপ্তার নিয়ে অপপ্রচারের অভিযোগ, নেপথ্যে নূর আলম পাপ্পুর চক্র কুষ্টিয়ার কুমারখালী ও খোকসায় যৌথ অভিযান: সন্ত্রাসী রাজন ও জনির গোপন আস্তানা গুঁড়িয়ে দিল পুলিশ তাহসিফের মৃত্যু নিয়ে এখনই মন্তব্য নয়, তদন্ত ও ময়নাতদন্তের অপেক্ষায় স্বরাষ্ট্রমন্ত্রী মানবতাবিরোধী অপরাধ মামলা: মাহবুব উল আলম হানিফের মৃত্যুদণ্ড তুরাগ নদী থেকে হাসিনার পালানোর ভিডিও প্রকাশকারী তাহসিফ সাউরির মরদেহ উদ্ধার যুক্তরাষ্ট্রে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ১০ বাংলাদেশির পরিচয় প্রকাশ লোহাগড়ায় গ্রাম পুলিশ সদস্যদের মাসব্যাপী বুনিয়াদি প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন অসুস্থ বাবার খোঁজ-খবর নেন না আলোচিত বক্তা তাশরীফ

কুষ্টিয়ায় ভবানীগঞ্জ পুলিশ ক্যাম্প আকস্মিক পরিদর্শন করলেন পুলিশ সুপার মোঃ আমিনুল ইসলাম

জাহাঙ্গীর আলম রানা কুষ্টিয়া জেলা প্রতিনিধি
  • আপলোডের সময় : শুক্রবার, ৩০ অক্টোবর, ২০২৬
Oplus_16908288
কুষ্টিয়া জেলার পুলিশ সুপার মোঃ আমিনুল ইসলাম  খোকসা থানাধীন ভবানীগঞ্জ পুলিশ ক্যাম্প আকস্মিক পরিদর্শন করেছেন। গতকাল বুধবার (২৯ অক্টোবর  রাতে এই আকস্মিক পরিদর্শনের মাধ্যমে ক্যাম্পের সার্বিক কার্যক্রম ও নিরাপত্তা ব্যবস্থা নিবিড়ভাবে খতিয়ে দেখেন তিনি।
পরিদর্শনের শুরুতেই পুলিশ সুপার  ক্যাম্পের ইনচার্জসহ কর্মরত সকল অফিসার ও ফোর্সদের সঙ্গে কুশল বিনিময় করেন এবং তাদের পেশাগত দায়িত্ব পালনে বিভিন্ন গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা প্রদান করেন। তিনি জনগণের নিরাপত্তা নিশ্চিতকরণে পুলিশ বাহিনীকে আরও বেশি সতর্ক, তৎপর ও জনবান্ধব হওয়ার আহ্বান জানান।
ব্রিফিংয়ের পর পুলিশ সুপার  ক্যাম্পের বিভিন্ন গুরুত্বপূর্ণ রেজিস্ট্রারপত্র অত্যন্ত সূক্ষ্মভাবে পর্যালোচনা করেন। পাশাপাশি অফিসার ও ফোর্সদের দৈনন্দিন কার্যক্রম পর্যবেক্ষণ এবং ক্যাম্পের নিরাপত্তা ব্যবস্থার খোঁজখবর নেন। এ সময় তিনি সরকারি অস্ত্র ও গোলাবারুদ সরেজমিনে পরিদর্শন করে এর সঠিক রক্ষণাবেক্ষণ ও নিরাপত্তা নিশ্চিতকরণের ওপর বিশেষ জোর দেন।
পুলিশ সুপারের এই আকস্মিক পরিদর্শনের সময় কুষ্টিয়া জেলার অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। এদের মধ্যে উল্লেখযোগ্য হলেন— প্রণব কুমার সরকার, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল), কুষ্টিয়া এবং  মোঃ জাহেদুর রহমান, অফিসার ইনচার্জ (ওসি), খোকসা থানা, কুষ্টিয়া। এ ছাড়াও ভবানীগঞ্জ পুলিশ ক্যাম্পের ইনচার্জসহ অন্যান্য পুলিশ সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।
​পুলিশ সুপারের এমন আকস্মিক ও নিয়মিত পরিদর্শনের ফলে অত্র এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি আরও সুদৃঢ় হবে এবং পুলিশ সদস্যদের মধ্যে কর্মস্পৃহা বহুগুণ বৃদ্ধি পাবে বলে সংশ্লিষ্টরা আশা প্রকাশ করছেন।

দয়া করে শেয়ার করুন

এই ক্যাটাগরীর আরো খবর..