বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৮:০৫ অপরাহ্ন , ই-পেপার
শিরোনামঃ
কুষ্টিয়ায় পাপ্পু গ্রেপ্তার নিয়ে অপপ্রচারের অভিযোগ, নেপথ্যে নূর আলম পাপ্পুর চক্র কুষ্টিয়ার কুমারখালী ও খোকসায় যৌথ অভিযান: সন্ত্রাসী রাজন ও জনির গোপন আস্তানা গুঁড়িয়ে দিল পুলিশ তাহসিফের মৃত্যু নিয়ে এখনই মন্তব্য নয়, তদন্ত ও ময়নাতদন্তের অপেক্ষায় স্বরাষ্ট্রমন্ত্রী মানবতাবিরোধী অপরাধ মামলা: মাহবুব উল আলম হানিফের মৃত্যুদণ্ড তুরাগ নদী থেকে হাসিনার পালানোর ভিডিও প্রকাশকারী তাহসিফ সাউরির মরদেহ উদ্ধার যুক্তরাষ্ট্রে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ১০ বাংলাদেশির পরিচয় প্রকাশ লোহাগড়ায় গ্রাম পুলিশ সদস্যদের মাসব্যাপী বুনিয়াদি প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন অসুস্থ বাবার খোঁজ-খবর নেন না আলোচিত বক্তা তাশরীফ এস এম হারুন অর রশিদ বাচ্চু’র ১০ম মৃত্যু বার্ষিকী পালন করলো নতুনতারা জয়পুরহাটে হত্যা মামলায় ২৩ বছর পর একজনের যাবজ্জীবন কারাদণ্ডাদেশ

তুরাগ নদী থেকে হাসিনার পালানোর ভিডিও প্রকাশকারী তাহসিফ সাউরির মরদেহ উদ্ধার

বিশেষ প্রতিনিধি:
  • আপলোডের সময় : বৃহস্পতিবার, ২৯ অক্টোবর, ২০২৬

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশত্যাগের আলোচিত ভিডিও ধারণ ও প্রকাশকারী বাংলাদেশ বিমানবাহিনীর সাবেক ফ্লাইট লেফটেন্যান্ট কে এম তাহসিফ সাউরির মরদেহ উদ্ধার করা হয়েছে। নিখোঁজ হওয়ার এক দিন পর বুধবার (২৮ অক্টোবর) বিকেলে রাজধানীর উত্তরখান থানার রাজাবাড়ী এলাকার তুরাগ নদীর ঘাট থেকে তাঁর মরদেহ উদ্ধার করে নৌ পুলিশ।

জানা গেছে, গত মঙ্গলবার (২৭ অক্টোবর) রাত থেকে নিখোঁজ ছিলেন তাহসিফ সাউরি। পরদিন বিকেল আনুমানিক ৪টার দিকে তুরাগ নদী থেকে তাঁর মরদেহ উদ্ধার করে নৌ পুলিশ।

২০২৪ সালের ৫ আগস্ট শেখ হাসিনার দেশত্যাগের সময় হেলিকপ্টারে করে গণভবন ছাড়ার যে আলোচিত ভিডিও প্রকাশ্যে আসে, সেটি ধারণ ও প্রথম প্রকাশের সঙ্গে তাহসিফ সাউরির নাম জড়িয়ে রয়েছে। ওই ভিডিও প্রকাশের পর তাঁকে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে নানা আলোচনা ও সমালোচনা হয়। তাঁর মানহানি করা হয়েছিল বলেও অভিযোগ রয়েছে।

তবে তাঁর মৃত্যুর সঙ্গে ওই ভিডিও প্রকাশের কোনো যোগসূত্র রয়েছে কি না, সে বিষয়ে এখন পর্যন্ত নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি। মৃত্যুর কারণ এবং নিখোঁজ হওয়ার পেছনের পরিস্থিতিও আনুষ্ঠানিকভাবে নিশ্চিত হওয়া যায়নি।

তাহসিফ সাউরি বাংলাদেশ বিমানবাহিনীর সাবেক সামরিক পাইলট ও কর্মকর্তা ছিলেন। ৫ আগস্ট গণভবনের পেছন থেকে এই ভিডিওটি ধারণ করেছিলেন সামরিক পাইলট তাহসিফ সৌরি। ৫ আগস্টের পর তিনি বিমানবাহিনী থেকে স্বেচ্ছায় পদত্যাগ করে চাকুরী ছাড়েন।

তাহসিফ উত্তরা ১৮ নম্বর সেক্টর এলাকায় বসবাস করতেন বলে জানা গেছে।

দয়া করে শেয়ার করুন

এই ক্যাটাগরীর আরো খবর..