বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১১:৫৫ অপরাহ্ন , ই-পেপার
শিরোনামঃ
গোয়ালন্দে ৭ বছরের শিশুকে যৌন নিপীড়নের অভিযোগ, বৃদ্ধ দূরসম্পর্কের দাদা গ্রেপ্তার আ. লীগ ফিরলে জামায়াত নেতাদের আবারও ফাঁসি দেবে: রাশেদ নড়াইলে আধিপত্য বিস্তার নিয়ে দুপক্ষের সংঘর্ষ, গুলিবিদ্ধ ১১ ছাত্রদলকে ‘কুত্তার মতো পিটিয়ে’ রাজশাহী ছাড়া করার হুমকি শিবির নেতার, বিশ্ববাজারে আবারও বাড়ল তেলের দাম দুই-একটা ককটেল ফাটিয়ে সরকারের কিছু করা যাবে না: প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে দ্বিতীয় সমাবর্তন আগামী ৩০ জানুয়ারি সামাজিক অপরাধ প্রতিরোধে খোকসায় শিক্ষার্থীদের সচেতন করলেন ওসি মোল্লা জাকির হোসেন আইফোনের জন্য নয়, ধারের টাকা ফেরত চাওয়ায় অপ্রতিমকে হত্যা স্বাস্থ্য খাতের ওপর সরকারের বড় সাফল্য নির্ভর করছে: স্বাস্থ্যমন্ত্রী

আ. লীগ ফিরলে জামায়াত নেতাদের আবারও ফাঁসি দেবে: রাশেদ

ঝিনাইদাহ প্রতিনিধি
  • আপলোডের সময় : বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬

 

আওয়ামী লীগ রাজনীতিতে ফিরলে জামায়াতে ইসলামীর নেতাদের আবারও ফাঁসির মুখোমুখি হতে হবে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খান।
বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ঝিনাইদহের শিশু কুঞ্জ স্কুল অ্যান্ড কলেজে নবীনবরণ অনুষ্ঠান শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য করেন।
রাশেদ খান বলেন, এই সরকারের আমলে রাষ্ট্র পুনর্গঠন না হলে আর কখনোই রাষ্ট্র পুনর্গঠন হবে না। সরকার রাষ্ট্র পুনর্গঠনের পথে এগিয়ে যাচ্ছে বলেও দাবি করেন তিনি।
তিনি অভিযোগ করেন, সরকারের বিরুদ্ধে একটি পক্ষ আওয়ামী লীগকে মাঠে নামাচ্ছে। তার দাবি, ‘৭১-এর ঘাতক’ ও ‘২৪-এর পরাজিত শক্তি’ এক হয়ে গেছে। জামায়াত আমিরের বক্তব্যের সঙ্গে শেখ হাসিনার ডিসেম্বরে দেশে ফেরার ঘোষণার যোগসূত্র রয়েছে বলেও মন্তব্য করেন তিনি।
জামায়াতের ভূমিকার সমালোচনা করে রাশেদ খান বলেন, জামায়াত কখনো সংসদে বিরোধী দল হতে পারেনি। এবার তারা বিরোধী দল হয়েছে এবং সংসদে ছায়া মন্ত্রিসভা গঠন করেছে। ছায়া মন্ত্রিসভা সরকারের যৌক্তিক সমালোচনা ও সহযোগিতা করতে পারে। তবে জামায়াতের নেতৃত্বে গঠিত ছায়া মন্ত্রিসভা সরকারের বিরোধিতা করছে বলে অভিযোগ করেন তিনি।
জ্বালানি সংকটের মতো বৈশ্বিক সমস্যাকে পুঁজি করে জামায়াত সরকারের বিরুদ্ধে লংমার্চ করছে বলেও দাবি করেন রাশেদ খান। তিনি বলেন, আওয়ামী লীগকে রাজনীতিতে ফেরাতে জামায়াত অপচেষ্টা চালাচ্ছে এবং তাদের ইন্ধনেই আওয়ামী লীগ রাজনীতিতে ফেরার চেষ্টা করছে।
লংমার্চের নামে সরকার পতনের হুমকি দেওয়া হলেও জামায়াতের ডাকে মানুষ আর রাজপথে নামবে না বলেও মন্তব্য করেন তিনি।
জামায়াত নেতাদের সতর্ক করে রাশেদ খান বলেন, আওয়ামী লীগকে রাজনীতিতে ফেরাতে জামায়াতের আমির জাতীয় নির্বাচনের আগেই সাধারণ ক্ষমা ঘোষণা করেছিলেন। আওয়ামী লীগ, ছাত্রলীগ ও যুবলীগ জামায়াতের ইন্ধনে মিছিল করার সাহস পাচ্ছে বলেও দাবি করেন তিনি।
সবশেষে তিনি বলেন, আওয়ামী লীগকে রাজনীতিতে ফেরানো হলে তারা আবারও জামায়াতের নেতাদের ফাঁসি দেবে। এ বিষয়ে জামায়াত নেতাদের সতর্ক হওয়া উচিত বলেও মন্তব্য করেন রাশেদ খান।

দয়া করে শেয়ার করুন

এই ক্যাটাগরীর আরো খবর..