শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ০৭:৪৬ পূর্বাহ্ন , ই-পেপার
শিরোনামঃ
১১ দলের ঘোষিত ৫ সেপ্টেম্বরের চট্টগ্রামে লংমার্চ সফল করতে  উত্তর জেলা জামায়াতের  দায়িত্বশীল সমাবেশ। নেপালে আকস্মিক বন্যা–ভূমিধসে নিহত বেড়ে ১৫৭, এখনো নিখোঁজ ৪০৩ জন গোয়ালন্দে যথাযোগ্য মর্যাদায় পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপন মান্নান হত্যা মামলায় সন্দেহভাজনদের নাম অন্তর্ভুক্ত না করার প্রতিবাদে সংবাদ সম্মেলন।  গোয়ালন্দে ঘরের ভেতর যুবককে গলা কে’টে হ’ত্যা ফটিকছড়ি উত্তর উপজেলা সদর নিয়ে আন্দোলন,  পাশে দাড়িয়েছেন সাবেক বিচারপতি ফয়সাল মাহমুদ ফয়েজী। জকসুর উদ্যোগে জবি মেডিকেল সেন্টারে যুক্ত হচ্ছে ১৩ আধুনিক যন্ত্র রাশিয়ার দুই আন্তর্জাতিক আয়োজনে পুতিনের আমন্ত্রণ পেলেন সাবেক জবি শিক্ষার্থী শিফা হালদা রক্ষায় আপস নয়, বালি-মাটি উত্তোলন বন্ধের হুঁশিয়ারি: এমপি সরোয়ার আলমগীর আজ চালু হচ্ছে নারীদের ‘পিংক বাস’, ঢাকার ৯টি রুটে মিলবে সেবা

১১ দলের ঘোষিত ৫ সেপ্টেম্বরের চট্টগ্রামে লংমার্চ সফল করতে  উত্তর জেলা জামায়াতের  দায়িত্বশীল সমাবেশ।

মুঃআঃমাঃমানিক  চট্টগ্রাম জেলা প্রতিনিধি 
  • আপলোডের সময় : বৃহস্পতিবার, ২৭ আগস্ট, ২০২৬
Oplus_16908288
৫ সেপ্টেম্বর ১১ দলীয় ঐক্য জোটের ঘোষিত  চট্টগ্রাম লংমার্চ কর্মসূচি সফল ও শান্তিপূর্ণভাবে বাস্তবায়নের লক্ষ্যে বাংলাদেশ জামায়াতে ইসলামী চট্টগ্রাম উত্তর জেলা শাখার উদ্যোগে দায়িত্বশীল সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার বিকেলে বি আই একাডেমি হলরুমে  সেক্রেটারি আবদুল জব্বারেরের সঞ্চালনায় অনুষ্ঠিত হয়।
প্রধান অতিথির বক্তব্যে জেলা আমীর মুহাম্মদ আলা উদ্দীন সিকদার বলেন, ১১ দলীয় ঐক্যের ঘোষিত ছয় দফা দাবি দেশের জনগণের দৈনন্দিন জীবন, অর্থনীতি, দ্রব্যমূল্য, জ্বালানি ও রাষ্ট্রীয় ব্যবস্থাপনার সঙ্গে সরাসরি সম্পৃক্ত। এসব দাবি শুধু কোনো নির্দিষ্ট দল বা গোষ্ঠীর দাবি নয়; বরং জনগণের অধিকার ও ন্যায়সংগত প্রত্যাশার সঙ্গে এর গভীর সম্পর্ক রয়েছে।
তিনি বলেন, জনগণের কাছে ছয় দফা দাবির গুরুত্ব ও প্রয়োজনীয়তা তুলে ধরতে হবে। প্রতিটি ওয়ার্ড, ইউনিয়ন, পৌরসভা ও উপজেলা পর্যায়ে সাধারণ মানুষের সঙ্গে ব্যাপক জনসম্পৃক্ততা গড়ে তুলতে হবে। মানুষের কথা শুনতে হবে এবং তাদের ন্যায্য দাবিগুলো শান্তিপূর্ণ ও গণতান্ত্রিক উপায়ে তুলে ধরতে হবে।
তিনি আরও বলেন, ৫ সেপ্টেম্বরের লংমার্চ কর্মসূচি সফল করতে দায়িত্বশীলদের পরিকল্পিতভাবে কাজ করতে হবে। কর্মসূচিতে সর্বস্তরের মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ নিশ্চিত করার জন্য এখন থেকেই ব্যাপক প্রস্তুতি গ্রহণ করতে হবে। প্রত্যেক দায়িত্বশীলকে নিজ নিজ এলাকার মানুষের সঙ্গে যোগাযোগ বৃদ্ধি করে কর্মসূচির উদ্দেশ্য ও গুরুত্ব তুলে ধরতে হবে।
মুহাম্মদ আলা উদ্দীন সিকদার বলেন, কোনো কর্মসূচি সফল করার ক্ষেত্রে শৃঙ্খলা, ধৈর্য ও দায়িত্বশীল আচরণ অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই ৫ সেপ্টেম্বরের লংমার্চ শান্তিপূর্ণ, সুশৃঙ্খল ও সফলভাবে সম্পন্ন করার জন্য সবাইকে সর্বোচ্চ দায়িত্বশীলতার পরিচয় দিতে হবে। কোনো ধরনের উসকানি বা বিশৃঙ্খলায় না জড়িয়ে শান্তিপূর্ণভাবে কর্মসূচি পালন করতে হবে।
তিনি দায়িত্বশীলদের উদ্দেশে বলেন, সংগঠনের প্রতিটি স্তরে সমন্বয় বৃদ্ধি করতে হবে। সময়ের সর্বোত্তম ব্যবহার করে নির্ধারিত কর্মসূচি বাস্তবায়নে সবাইকে ঐক্যবদ্ধভাবে মাঠে কাজ করতে হবে। কর্মীদের পাশাপাশি সাধারণ জনগণের অংশগ্রহণ নিশ্চিত করতে হবে এবং মানুষের কাছে কর্মসূচির লক্ষ্য ও দাবিগুলো সহজ ও সুন্দরভাবে তুলে ধরতে হবে।
তিনি বলেন, জনগণের অধিকার প্রতিষ্ঠা ও ন্যায়ভিত্তিক সমাজ গঠনের প্রত্যয়ে আমাদের দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। ৫ সেপ্টেম্বরের লংমার্চকে সফল করার জন্য জেলা, থানা, পৌরসভা, ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের দায়িত্বশীলদের নিজ নিজ অবস্থান থেকে সর্বাত্মক প্রস্তুতি গ্রহণ করতে হবে।
সমাবেশে বক্তারা ৫ সেপ্টেম্বরের লংমার্চ কর্মসূচি শান্তিপূর্ণ ও সফল করার লক্ষ্যে সাংগঠনিক প্রস্তুতি জোরদার, ব্যাপক জনসম্পৃক্ততা বৃদ্ধি এবং সর্বস্তরের দায়িত্বশীলদের সমন্বিতভাবে কাজ করার ওপর গুরুত্বারোপ করেন।
সমাবেশ শেষে ৫ সেপ্টেম্বরের লংমার্চ কর্মসূচি শান্তিপূর্ণ ও সফলভাবে বাস্তবায়নের জন্য প্রয়োজনীয় সাংগঠনিক দিকনির্দেশনা প্রদান করা হয়।
সমাবেশে আরো উপস্থিত ছিলেন
সহকারী সেক্রেটারি অধ্যাপক ফজলুল করিম, সাংগঠনিক সেক্রেটারি আনোয়ার ছিদ্দিক চৌধুরী, চট্টগ্রাম উত্তর জেলা ইসলামী ছাত্রশিবিরের সভাপতি মহিউদ্দিন রায়হান, জেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য মাস্টার নুরু ছালাম, অধ্যক্ষ নুরুন্নবী, ইউসুফ বিন আবু বকর, জসিম উদ্দীন আযাদ, মাওলানা জামাল হোসাইন ও মাওলানা মুহি উদ্দীনসহ জেলা ও উপজেলা, থানা  পর্যায়ের দায়িত্বশীল নেতৃবৃন্দ।

দয়া করে শেয়ার করুন

এই ক্যাটাগরীর আরো খবর..