বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ০৯:০৯ পূর্বাহ্ন , ই-পেপার
শিরোনামঃ
রাষ্ট্রপতি প্রার্থী হলে বৃহস্পতিবার পদত্যাগ করতে পারেন মির্জা ফখরুল রামদা ঠেকিয়ে এমপির বাড়ি-জমি লিখে নেন সৎভাইয়েরা, স্ত্রীর অভিযোগে মামলা রাঙ্গাবালীতে পাকা রাস্তা না থাকায় ভোগান্তিতে  হাজারো মানুষ ​খোকসার নতুন ইউএনও খালিদ বিন মনসুর: দায়িত্ব গ্রহণ ​খোকসা রেন্ট-এ কার চালক-মালিক সমিতির নির্বাচন সম্পন্ন ব্রাক্ষণবাড়ীয়া বিশ্বরোডে তীব্র যানজটে জনজীবন বিপর্যন্ত। ১০০ টাকায় ভাত-মাংস বিক্রি করা সেই ‘ভাইরাল মিজান’ গ্রেপ্তার খরমপুর মাজার শরীফের বার্ষিক ওরসে ভক্ত-আশেকানে মুখরিত মেলা। কুষ্টিয়ার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সাংবাদিকদের সাথে ডিআইজি মোন্তাফিজুর রহমানের মতবিনিময় সভা রোববার ফটিকছড়িতে আসছেন প্রধানমন্ত্রী, জোরদার করা হয়েছে প্রশাসনিক ব্যবস্থা।

ব্রাক্ষণবাড়ীয়া বিশ্বরোডে তীব্র যানজটে জনজীবন বিপর্যন্ত।

এম বাদল খন্দকার, সরাইল উপজেলা প্রতিনিধি
  • আপলোডের সময় : সোমবার, ১০ আগস্ট, ২০২৬

 

ঢাকা-সিলেট মহাসড়কের ব্রাহ্মণবাড়িয়া বিশ্বরোড এলাকায় তীব্র যানজটের কারণে চরম ভোগান্তিতে পড়েছেন যাত্রী ও চালকরা। মহাসড়ক চার লেনে উন্নীতকরণের কাজ চলমান থাকায় সকাল থেকে গভীর রাত পর্যন্ত প্রায় ২৪ ঘণ্টাই এখানে যানজট লেগে থাকছে।

সোমবার সকালে সরেজমিনে দেখা যায়, বিশ্বরোড থেকে কুমিল্লা ও আশুগঞ্জ পর্যন্ত কয়েক কিলোমিটারজুড়ে যানবাহনের দীর্ঘ লাইন। পণ্যবাহী কাভার্ড ভ্যান, ট্রাক, যাত্রীবাহী বাসের পাশাপাশি শত শত CNG অটোরিকশা আটকে আছে। তীব্র রোদ ও গরমের মধ্যে ঘণ্টার পর ঘণ্টা রাস্তায় বসে থাকতে হচ্ছে যাত্রীদের।
ভোগান্তির কথা জানিয়ে এক CNG চালক বলেন, “সকাল ৮টায় বের হয়েছি, এখনো বিশ্বরোড পার হতে পারিনি। গরমে গাড়ির ভেতরে বসে থাকা যায় না। যাত্রীরাও অতিষ্ঠ।”

ঢাকা থেকে সিলেটগামী এক যাত্রী বলেন, “রোগী নিয়ে হাসপাতালে যাচ্ছি। কিন্তু এই জ্যামের কারণে সময়মতো পৌঁছাতে পারবো কিনা সন্দেহ।”

সড়ক ও জনপথ বিভাগের কর্মকর্তারা জানান, ঢাকা-সিলেট মহাসড়ক চার লেনে উন্নীতকরণের কাজ চলছে। কাজের কারণে রাস্তা সরু হয়ে যাওয়ায় যানজটের সৃষ্টি হচ্ছে। কাজ দ্রুত শেষ করার চেষ্টা চলছে।

স্থানীয় ব্যবসায়ী ও সাধারণ মানুষ দ্রুত কাজ শেষ করে যানজট নিরসনের দাবি জানিয়েছেন। তারা বলছেন, প্রতিদিন হাজার হাজার মানুষের কর্মঘণ্টা নষ্ট হচ্ছে এই যানজটের কারণে।

সংশ্লিষ্ট সূত্র জানায়, প্রকল্পের কাজ ২০২৬ সালের শেষ নাগাদ শেষ হতে পারে। ততদিন পর্যন্ত যাত্রীদের এই দুর্ভোগ মেনে নিয়েই চলাচল করতে হবে।

দয়া করে শেয়ার করুন

এই ক্যাটাগরীর আরো খবর..