শনিবার, ০২ মে ২০২৬, ০২:২০ পূর্বাহ্ন , ই-পেপার
শিরোনামঃ
ভোলায় মসজিদভিত্তিক মাদক নির্মূল কমিটি গঠন রাঙ্গাবালীতে তিনদিনের বৃষ্টিতে পানির নিচে রবি শস্য, জলাবদ্ধতা সংকট নিরসনের দাবী কৃষকদের বাঞ্ছারামপুরে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল বৃদ্ধের—পিকআপ চালক আটক, মামলা দায়ের গোয়ালন্দে যথাযোগ্য মর্যাদায় মহান মে দিবস উদযাপিত রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে তিন বছরের জ্বালানি সরবরাহ করবে রাশিয়া কুমারখালী রাতে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল সকালে গ্রেফতার  গোয়ালন্দে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবলের ফাইনাল সম্পন্ন রক্তের নামে প্রতারণা: অসহায়ের কাছ থেকে টাকা নিয়ে উধাও রাঙ্গাবালীতে বজ্রপাতে যুবকের মৃত্যু রাজবাড়ীতে বজ্রপাতে বাবার মৃত্যু

ভোলায় মসজিদভিত্তিক মাদক নির্মূল কমিটি গঠন

আমাজদ ভোলা থেকে...
  • আপলোডের সময় : শুক্রবার, ১ মে, ২০২৬
Oplus_16908288

ভোলায় মসজিদভিত্তিক মাদক নির্মূল কমিটি গঠন
ভোলা পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের মুসলিম পাড়া ওসমানিয়া জামে মসজিদে জুমার নামাজের পূর্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় উপস্থিত মুসল্লী ও আমন্ত্রিত অতিথিরা মসজিদভিত্তিক মাদক নির্মূল কমিটি গঠনের উদ্যোগ গ্রহণ করেন।
এ সময় উপস্থিত ছিলেন ভোলা জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আলহাজ্ব তরিকুল ইসলাম কায়েদ, মসজিদ কমিটির সভাপতি কামাল হোসেন, কমিটির সদস্য মোহাম্মদ শাহে আলম, মোহাম্মদ আলী রতন, লিয়াকত আলী মিলনসহ স্থানীয় মুসল্লীগণ।
আলোচনা সভায় তরিকুল ইসলাম কায়েদ বলেন, মাদক বর্তমানে সমাজে এক মারাত্মক ব্যাধিতে পরিণত হয়েছে, যা যুব সমাজকে ভয়াবহভাবে গ্রাস করছে। গ্রাম, পাড়া-মহল্লা এমনকি চরাঞ্চলেও এর বিস্তার ঘটেছে। এখনই কার্যকর ব্যবস্থা গ্রহণ না করলে ভবিষ্যৎ প্রজন্মকে রক্ষা করা কঠিন হয়ে পড়বে। তিনি আরও বলেন, শুধু সরকারের ওপর নির্ভর না করে সামাজিক উদ্যোগ হিসেবে মসজিদভিত্তিক কমিটি গঠন করে জনসচেতনতা বাড়াতে হবে। প্রয়োজনে মাদকসেবীদের প্রথমে সতর্ক করা হবে, এরপর আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
মসজিদ কমিটির সভাপতি কামাল হোসেন বলেন, যুব সমাজকে ধ্বংসের হাত থেকে রক্ষা করতে সকল মুসল্লীদের নিয়ে মসজিদভিত্তিক মাদক নির্মূল কমিটির মাধ্যমে ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ গড়ে তুলতে হবে।
সভায় উপস্থিত সবাই মাদকবিরোধী এই উদ্যোগকে স্বাগত জানান এবং কার্যকর বাস্তবায়নের প্রত্যয় ব্যক্ত করেন।

দয়া করে শেয়ার করুন

এই ক্যাটাগরীর আরো খবর..