রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ০২:৫৬ অপরাহ্ন , ই-পেপার
শিরোনামঃ
পুলিশের বিশেষ ইউনিট গঠন, সারাদেশে চলবে বিশেষ অভিযান ১১ দলের ঘোষিত ৫ সেপ্টেম্বরের চট্টগ্রামে লংমার্চ সফল করতে  উত্তর জেলা জামায়াতের  দায়িত্বশীল সমাবেশ। নেপালে আকস্মিক বন্যা–ভূমিধসে নিহত বেড়ে ১৫৭, এখনো নিখোঁজ ৪০৩ জন গোয়ালন্দে যথাযোগ্য মর্যাদায় পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপন মান্নান হত্যা মামলায় সন্দেহভাজনদের নাম অন্তর্ভুক্ত না করার প্রতিবাদে সংবাদ সম্মেলন।  গোয়ালন্দে ঘরের ভেতর যুবককে গলা কে’টে হ’ত্যা ফটিকছড়ি উত্তর উপজেলা সদর নিয়ে আন্দোলন,  পাশে দাড়িয়েছেন সাবেক বিচারপতি ফয়সাল মাহমুদ ফয়েজী। জকসুর উদ্যোগে জবি মেডিকেল সেন্টারে যুক্ত হচ্ছে ১৩ আধুনিক যন্ত্র রাশিয়ার দুই আন্তর্জাতিক আয়োজনে পুতিনের আমন্ত্রণ পেলেন সাবেক জবি শিক্ষার্থী শিফা হালদা রক্ষায় আপস নয়, বালি-মাটি উত্তোলন বন্ধের হুঁশিয়ারি: এমপি সরোয়ার আলমগীর

বাঞ্ছারামপুরে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল বৃদ্ধের—পিকআপ চালক আটক, মামলা দায়ের

মোস্তাফিজুর রহমান বাপ্পি বাঞ্ছারামপুর,ব্রাহ্মণবাড়িয়া 
  • আপলোডের সময় : শুক্রবার, ১ মে, ২০২৬
Oplus_16908288
ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরে সড়ক দুর্ঘটনায় আবু তাহের মিয়া (৬৮) নামের এক বৃদ্ধ নিহত হয়েছেন। বৃহস্পতিবার (৩০ এপ্রিল ২০২৬) রাত আনুমানিক ১০টা ১০ মিনিটে উপজেলার সদর ইউনিয়নের খোশকান্দি গ্রামে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।
পুলিশ সূত্রে জানা যায়, খোশকান্দি গ্রামের চেয়ারম্যান গহির মিয়ার বাড়ির সামনে পাকা সড়কে দাঁড়িয়ে থাকা অবস্থায় দ্রুতগতির একটি পিকআপ ভ্যান আবু তাহের মিয়াকে সজোরে ধাক্কা দেয়। এতে তিনি গুরুতর আহত হন। স্থানীয়রা তাৎক্ষণিকভাবে তাকে উদ্ধার করার চেষ্টা করলেও ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
দুর্ঘটনার পরপরই স্থানীয় জনতা পিকআপ গাড়িটি আটক করে এবং চালক ইমরান (২৮)-কে গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ করে। পরে খবর পেয়ে বাঞ্ছারামপুর মডেল থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে চালককে গ্রেপ্তার করে এবং পিকআপটি জব্দ করে।
এ ঘটনায় নিহতের ছেলে এরশাদ মিয়া বাদী হয়ে বাঞ্ছারামপুর মডেল থানায় একটি মামলা দায়ের করেছেন। পুলিশ জানিয়েছে, এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
ব্রাহ্মণবাড়িয়া জেলা পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, সড়ক দুর্ঘটনা প্রতিরোধে কঠোর নজরদারি অব্যাহত রয়েছে এবং দায়ীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।

দয়া করে শেয়ার করুন

এই ক্যাটাগরীর আরো খবর..