শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ১২:১৮ অপরাহ্ন , ই-পেপার
শিরোনামঃ
১১ দলের ঘোষিত ৫ সেপ্টেম্বরের চট্টগ্রামে লংমার্চ সফল করতে  উত্তর জেলা জামায়াতের  দায়িত্বশীল সমাবেশ। নেপালে আকস্মিক বন্যা–ভূমিধসে নিহত বেড়ে ১৫৭, এখনো নিখোঁজ ৪০৩ জন গোয়ালন্দে যথাযোগ্য মর্যাদায় পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপন মান্নান হত্যা মামলায় সন্দেহভাজনদের নাম অন্তর্ভুক্ত না করার প্রতিবাদে সংবাদ সম্মেলন।  গোয়ালন্দে ঘরের ভেতর যুবককে গলা কে’টে হ’ত্যা ফটিকছড়ি উত্তর উপজেলা সদর নিয়ে আন্দোলন,  পাশে দাড়িয়েছেন সাবেক বিচারপতি ফয়সাল মাহমুদ ফয়েজী। জকসুর উদ্যোগে জবি মেডিকেল সেন্টারে যুক্ত হচ্ছে ১৩ আধুনিক যন্ত্র রাশিয়ার দুই আন্তর্জাতিক আয়োজনে পুতিনের আমন্ত্রণ পেলেন সাবেক জবি শিক্ষার্থী শিফা হালদা রক্ষায় আপস নয়, বালি-মাটি উত্তোলন বন্ধের হুঁশিয়ারি: এমপি সরোয়ার আলমগীর আজ চালু হচ্ছে নারীদের ‘পিংক বাস’, ঢাকার ৯টি রুটে মিলবে সেবা

সোনাইমুড়ীতে সাংবাদিক হানিফকে হত্যার হুমকি- থানায় জিডি

রবিউল হাসান, (সোনাইমুড়ী) নোয়াখালী:
  • আপলোডের সময় : মঙ্গলবার, ২৮ এপ্রিল, ২০২৬

নোয়াখালীর সোনাইমুড়ীতে সংবাদ প্রকাশের জেরে সাংবাদিক মোহাম্মদ হানিফকে হত্যার হুমকির অভিযোগ পাওয়া গেছে। যার একটি অডিও ক্লিপ সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। এ ঘটনায় ঐ সাংবাদিক সোনাইমুড়ী থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন।

জানা যায়, পার্শ্ববর্তী চাটখিল উপজেলায় ইটভাটা ব্যবসায়ী জাবেদ হোসেনের নৃশংস হত্যাকাণ্ড ঘিরে নতুন করে আলোচনার সৃষ্টি হয়েছে। সম্প্রতি নিহতের পরিবার বিচারের দাবিতে একটি সংবাদ সম্মেলন করেন। যা বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত হয় এবং সামাজিক যোগাযোগ মাধ্যমেও আলোড়ন সৃষ্টি করে। এরপর থেকেই একটি প্রভাবশালী চক্র সোনাইমুড়ীতে কর্মরত সাংবাদিক মোহাম্মদ হানিফকে মোবাইল ফোনে হত্যার হুমকি দিতে থাকে সংবাদটি সরিয়ে নিতে।

পরবর্তীতে গত ২৫শে এপ্রিল নিজের জীবনের নিরাপত্তা চেয়ে সাংবাদিক মোহাম্মদ হানিফ সোনাইমুড়ী থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন, যার নং- ১৩৩১।

হুমকিদাতা মো. রুবেল নিজেকে ইউনিয়ন যুবদলের সভাপতি দাবি করে সাংবাদিক হানিফকে বলেন, আগামী ২৪ ঘণ্টার মধ্যে তোকে দুনিয়া থেকে সরিয়ে দেওয়া হবে। এছাড়াও বিভিন্ন ভাষায় গালমন্দ করেন। এ সংক্রান্ত একটি অডিও কল রেকর্ড সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে তা মুহুর্তেই ভাইরাল হয়। এ নিয়ে চলছে নানা সমালোচনা, বইছে নিন্দার ঝড়।

নোয়াখালী জেলা যুবদলের সভাপতি মঞ্জুরুল আজীম সুমন বলেন, মো: রুবেল নামে ইউনিয়ন যুবদলের কোনো  প্রেসিডেন্ট নেই। আপনারা আইনগত  পদক্ষেপে নেন। জেলা যুবদল পাশে থাকবে। চাঁদাবাজ সন্ত্রাসীদের কোনো দল নেই।

সাধারণ ডায়েরি (জিডি) প্রাপ্তির সত্যতা নিশ্চিত করে সোনাইমুড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কবির হোসেন বলেন, হুমকিদাতাকে চিহ্নিত করার প্রক্রিয়া চলমান রয়েছে। এখনো অভিযুক্তকে শনাক্ত করা যায়নি।

দয়া করে শেয়ার করুন

এই ক্যাটাগরীর আরো খবর..