বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ১০:০৮ অপরাহ্ন , ই-পেপার

সোনাইমুড়ীর হোসেন ফিলিং স্টেশনে তেল নিয়ে তেলেসমাতি

রবিউল হাসান, (সোনাইমুড়ী) নোয়াখালী:
  • আপলোডের সময় : বৃহস্পতিবার, ১৬ এপ্রিল, ২০২৬
Oplus_16908288
নোয়াখালীর সোনাইমুড়ীতে তেলের তেলেসমাতিতে ঔষধ কোম্পানির গাড়ী সহ বিভিন্ন জরুরীসেবায় নিয়োজিত মটর যানে তেল না দিয়ে হয়রানির অভিযোগ উঠেছে। জ্বালানি প্রত্যাসীদের সাথেও করা হচ্ছে দূর ব্যাবহার, দেয়া হয়েছে হুমকি।
বুধবার (১৫ এপ্রিল) বিকালে হোসেন ফিলিং স্টেশনে সরেজমিনে গেলে দেখা যায় এমন চিত্র।
সেবাগ্রহিতারা জানায়, ৪-৫ ঘন্টা থেকে সিরিয়ালে থেকেও তারা তেল পান না। পাম্পের ভেতরে “মটর যান ছাড়া বোতল, ড্রাম, জেরিক্যান এ তেল দেয়া নিষেধ” লেখা ব্যানার সাঁটানো থাকলেও তা মানছেনা খোদ পাম্প কর্তৃপক্ষই। প্রকাশ্যেই গ্যালন ও ড্রাম ভর্তি করে তেল দেয়া হচ্ছে। কেউ কেউ আবার সিরিয়াল ছাড়াই অপর পাশ দিয়ে ঢোকে তেল নিচ্ছে।
সরকারি নিয়মানুযায়ী একটি মোটরসাইকেলে সর্বোচ্চ ৫০০ টাকার তেল দেয়ার বিধান থাকলেও কর্তৃপক্ষের অদৃশ্য ইশারায় কেউ কেউ ১ হাজার টাকা থেকে শুরু করে ১৫শ টাকায় ট্যাংকি ভর্তি তেল নিচ্ছে। আবার অনেকে তেল পাচ্ছেনা। এছাড়াও ঔষধ কোম্পানির একটি গাড়ি (ঢাকা মেট্রো- ম- ১১- ১৬৪৩) দীর্ঘ সময় ধরে লাইনে থাকলেও সেই গাড়িতে তেল দেয়া হয়নি।
হয়রানীর শিকার হওয়া ঔষধ কোম্পানির গাড়ী চালক নুর হোসেন বলেন, তিনি ৩-৪ ঘন্টা ধরে সিরিয়ালে দাড়িয়ে থাকলেও তাকে তেল দেয়া হয়নি। উল্টো পাম্পের এক কর্মচারী ঐ চালকের সাথে করেছে দূর ব্যাবহার। থানা পুলিশের উপস্থিতিতেই দিয়েছে বিভিন্ন ধরনের হুমকীও। জরুরী সেবার যান বাহন হিসেবে কোনো সহযোগী পান নি।
শুধু ঔষধ কোম্পানি নয়, জরুরী সেবায় ব্যবহৃত সকল মোটর যানে তেল না পাওয়া অত্যান্ত দু:খজনক বলে মন্তব্য করেন সচেতন মহল। তারা এ ঘটনায় নিন্দা প্রকাশ করেন।
মেসার্স হোসেন ফিলিং স্টেশনের সত্বাধিকারী মোহাম্মদ হোসেনের বক্তব্য নিতে চাইলে তিনি এ বিষয়ে কোনো মন্তব্য করেন নি।
সোনাইমুড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. কবির হোসেন সাংবাদিকদের জানান, এই পাম্প নিয়ে পূর্বেও অতিরিক্ত টাকা নেয়ার অভিযোগ রয়েছে। সিরিয়ালে থাকা সত্বেও জরুরী সেবায় নিয়োজিত ঔষধ কোম্পানির গাড়ীতে তের না দেয়ার বিষয়টি উপজেলা নির্বাহী কর্মকর্তাকে জানানোর পরামর্শ দেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নাছরিন আকতারের মুঠোফোনে একাধিকবার কল দিলেও তাকে পাওয়া যায়নি।

দয়া করে শেয়ার করুন

এই ক্যাটাগরীর আরো খবর..