বুধবার, ১৫ জুলাই ২০২৬, ০৩:২৭ পূর্বাহ্ন , ই-পেপার
শিরোনামঃ
নরসিংদীতে ২ মাসের ঘুমন্ত শিশুর পা ভাঙার অভিযোগ আপন জ্যাঠাইমার বিরুদ্ধে কুমিল্লায় দুই বাসের মুখোমুখি সংঘর্ষ, নিহত ১ আহত- ১০ ছাত্রশিবির থেকে বিদায় নিলেন সাদিক কায়েম আত্মসমর্পণ করলেও শেখ হাসিনার গন্তব্য কারাগার: পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওয়ায়েদ শপথ নিয়েই বন্যার্তের পাশে সরোয়ার আলমগীর।  ​মাদকের নীল দংশনে বিপন্ন যুবসমাজ: খোকসায় বাড়ছে সামাজিক অপরাধ। নবীন জজ, আইনজীবী ও আয়কর প্র্যাকটিশনারদের সংবর্ধনা দিল হক ল একাডেমি গাজীপুরে ৫ হত্যা: লাশগুলোর উপরে ছিল টাইপ করা চিরকুট, রাঙ্গাবালীতে জমিজমার বিরোধে কবর ভাঙচুর ও গাছ কাটার অভিযোগ  হুমকিদাতাদের গ্রেফতার না করলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি

স্বৈরাচার পালিয়ে গেছে, কিন্তু স্বৈরাচারের ভূত এখনো রয়ে গেছে.

বিশেষ প্রতিনিধি :
  • আপলোডের সময় : মঙ্গলবার, ১৪ এপ্রিল, ২০২৬

বিরোধী দলের কর্মকাণ্ড নিয়ে কড়া সমালোচনা করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেছেন, বিরোধী দলের ওপর এখনো “স্বৈরাচারের ভূত” ভর করেছে এবং তারা সরকারের উন্নয়নমূলক কার্যক্রমে বাধা সৃষ্টি করছে।

মঙ্গলবার (১৪ এপ্রিল) বিকেলে টাঙ্গাইলের সন্তোষে মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে আয়োজিত এক মতবিনিময় সভায় এসব কথা বলেন তিনি।

প্রধানমন্ত্রী বলেন, “স্বৈরাচার পালিয়ে গেছে ঠিকই, কিন্তু তার ভূত রয়ে গেছে।” তিনি দেশবাসীকে সতর্ক থাকার আহ্বান জানিয়ে বলেন, জনসম্পৃক্ত কার্যক্রম যাতে ব্যাহত না হয়, সে বিষয়ে সবাইকে সজাগ থাকতে হবে।

তারেক রহমানের অভিযোগ, অতীতে একটি গোষ্ঠী গণতন্ত্রের কথা বললেও বাস্তবে তারা জনগণের বিরুদ্ধে কাজ করেছে এবং দেশের উন্নয়ন ব্যাহত করেছে। তিনি বলেন, সেই শক্তি এখনো সক্রিয় এবং বিভিন্নভাবে সরকারের উদ্যোগে প্রতিবন্ধকতা তৈরি করছে।

সরকারকে “কৃষক ও মেহনতি মানুষের সরকার” হিসেবে উল্লেখ করে তিনি ‘কৃষক কার্ড’ কর্মসূচির কথা তুলে ধরেন। তার মতে, এই উদ্যোগ কৃষকদের জীবনমান উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

এর আগে প্রধানমন্ত্রী মওলানা আব্দুল হামিদ খান ভাসানীর মাজার জিয়ারত করেন এবং একটি কৃষি মেলার উদ্বোধন করেন। পরে নববর্ষ উপলক্ষে আয়োজিত সাংস্কৃতিক অনুষ্ঠানেও অংশ নেন। অনুষ্ঠানে মন্ত্রিসভার সদস্য, স্থানীয় জনপ্রতিনিধি এবং প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

দয়া করে শেয়ার করুন

এই ক্যাটাগরীর আরো খবর..