রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ১২:৪৩ অপরাহ্ন , ই-পেপার
শিরোনামঃ
পুলিশের বিশেষ ইউনিট গঠন, সারাদেশে চলবে বিশেষ অভিযান ১১ দলের ঘোষিত ৫ সেপ্টেম্বরের চট্টগ্রামে লংমার্চ সফল করতে  উত্তর জেলা জামায়াতের  দায়িত্বশীল সমাবেশ। নেপালে আকস্মিক বন্যা–ভূমিধসে নিহত বেড়ে ১৫৭, এখনো নিখোঁজ ৪০৩ জন গোয়ালন্দে যথাযোগ্য মর্যাদায় পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপন মান্নান হত্যা মামলায় সন্দেহভাজনদের নাম অন্তর্ভুক্ত না করার প্রতিবাদে সংবাদ সম্মেলন।  গোয়ালন্দে ঘরের ভেতর যুবককে গলা কে’টে হ’ত্যা ফটিকছড়ি উত্তর উপজেলা সদর নিয়ে আন্দোলন,  পাশে দাড়িয়েছেন সাবেক বিচারপতি ফয়সাল মাহমুদ ফয়েজী। জকসুর উদ্যোগে জবি মেডিকেল সেন্টারে যুক্ত হচ্ছে ১৩ আধুনিক যন্ত্র রাশিয়ার দুই আন্তর্জাতিক আয়োজনে পুতিনের আমন্ত্রণ পেলেন সাবেক জবি শিক্ষার্থী শিফা হালদা রক্ষায় আপস নয়, বালি-মাটি উত্তোলন বন্ধের হুঁশিয়ারি: এমপি সরোয়ার আলমগীর

একই ফিলিং স্টেশনে বারবার তেল নিতে গিয়ে ৩ আরোহী জরিমানা

আবু তাহের, বকশীগঞ্জ প্রতিনিধি:
  • আপলোডের সময় : সোমবার, ১৩ এপ্রিল, ২০২৬

জামালপুরের বকশীগঞ্জে একই ফিলিং স্টেশন থেকে কৌশলে একাধিকবার তেল নেওয়ার চেষ্টা করায় তিন মোটরসাইকেল আরোহীকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
সোমবার (১৩ এপ্রিল) দুপুরে পৌর এলাকার পরেশ চন্দ্র সাহা ফিলিং স্টেশনে এ অভিযান পরিচালনা করেন বকশীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মুরাদ হোসেন।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, তেলের অপচয় রোধ ও শৃঙ্খলা বজায় রাখতে একই গ্রাহকের বারবার তেল নেওয়ার ওপর নিষেধাজ্ঞা থাকা সত্ত্বেও ওই তিন আরোহী কৌশলে একাধিকবার তেল সংগ্রহ করছিলেন। বিষয়টি প্রশাসনের নজরে এলে তাৎক্ষণিক অভিযান চালিয়ে তাদের হাতেনাতে আটক করা হয়।
আটকরা হলেন—শেরপুর জেলার শ্রীবরদী উপজেলার কাকিলাকুড়া এলাকার খোরশেদ আলমের ছেলে আসাদুজ্জামান (২৫), জামালপুরের বকশীগঞ্জ উপজেলার মেরুরচর এলাকার হাবিবুর রহমানের ছেলে হাসিবুর রহমান (২৮) এবং নয়াপাড়া এলাকার শুকুর আলীর ছেলে সুমন (২৫)।
এদের মধ্যে সুমনকে ৩ হাজার টাকা এবং অপর দুইজনকে ১ হাজার টাকা করে মোট ৫ হাজার টাকা জরিমানা করা হয়।
অভিযান শেষে ইউএনও মুরাদ হোসেন বলেন, “সরকারি নির্দেশনা অমান্য করে তেলের বাজারে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করলে কাউকেই ছাড় দেওয়া হবে না। ফিলিং স্টেশনগুলোতে এ ধরনের অভিযান ও কঠোর নজরদারি অব্যাহত থাকবে।”
অভিযান চলাকালে স্থানীয় আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য এবং প্রশাসনের সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

দয়া করে শেয়ার করুন

এই ক্যাটাগরীর আরো খবর..