বুধবার, ১৫ জুলাই ২০২৬, ০২:৪০ পূর্বাহ্ন , ই-পেপার
শিরোনামঃ
নরসিংদীতে ২ মাসের ঘুমন্ত শিশুর পা ভাঙার অভিযোগ আপন জ্যাঠাইমার বিরুদ্ধে কুমিল্লায় দুই বাসের মুখোমুখি সংঘর্ষ, নিহত ১ আহত- ১০ ছাত্রশিবির থেকে বিদায় নিলেন সাদিক কায়েম আত্মসমর্পণ করলেও শেখ হাসিনার গন্তব্য কারাগার: পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওয়ায়েদ শপথ নিয়েই বন্যার্তের পাশে সরোয়ার আলমগীর।  ​মাদকের নীল দংশনে বিপন্ন যুবসমাজ: খোকসায় বাড়ছে সামাজিক অপরাধ। নবীন জজ, আইনজীবী ও আয়কর প্র্যাকটিশনারদের সংবর্ধনা দিল হক ল একাডেমি গাজীপুরে ৫ হত্যা: লাশগুলোর উপরে ছিল টাইপ করা চিরকুট, রাঙ্গাবালীতে জমিজমার বিরোধে কবর ভাঙচুর ও গাছ কাটার অভিযোগ  হুমকিদাতাদের গ্রেফতার না করলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি

গোলাপগঞ্জে এলপিজি সিলিন্ডার বিতরণ বন্ধ, সরকারি দামে গ্যাস না পেয়ে মানববন্ধন

সিলেট থেকে রিমন আহমদ:
  • আপলোডের সময় : বুধবার, ৮ এপ্রিল, ২০২৬

সিলেটের গোলাপগঞ্জে এলপিজি গ্যাস প্লান্ট থাকা সত্ত্বেও স্থানীয় জনগণ সরকারি নির্ধারিত দামে গ্যাস সিলিন্ডার থেকে বঞ্চিত হওয়ায় প্রতিবাদে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে। বুধবার সকাল ১০টায় উপজেলার সর্বস্তরের মানুষের ব্যানারে আয়োজিত এ কর্মসূচিতে অংশগ্রহণকারীরা দ্রুত সমস্যার সমাধান দাবি জানান।
মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, এলাকার মাটি থেকে প্রতিদিন বিপুল পরিমাণ গ্যাস উত্তোলন করা হলেও স্থানীয় জনগণ তার কোনো সুবিধা পাচ্ছে না। আগে কার্ডের মাধ্যমে গোলাপগঞ্জ এলপিজি গ্যাস প্লান্ট থেকে ৬৫০ টাকায় গ্যাস সিলিন্ডার সরবরাহ করা হলেও বর্তমানে তা সম্পূর্ণভাবে বন্ধ রয়েছে, ফলে চরম দুর্ভোগে পড়েছেন সাধারণ মানুষ।
তারা আরও বলেন, প্রতিদিন প্লান্ট থেকে একাধিক গাড়িতে সিলিন্ডার অন্যত্র সরবরাহ করা হলেও স্থানীয়দের জন্য কোনো বরাদ্দ রাখা হচ্ছে না। এসব সিলিন্ডার কোথায় যাচ্ছে এবং কারা পাচ্ছে—এ বিষয়ে কোনো স্বচ্ছতা নেই বলেও অভিযোগ করেন তারা। স্থানীয় পর্যায়ে ডিলার নিয়োগের মাধ্যমে সিলিন্ডার বিতরণ নিশ্চিত করার আহ্বান জানান বক্তারা।
বক্তারা হুঁশিয়ারি দিয়ে বলেন, আগামী এক সপ্তাহের মধ্যে সমস্যার সমাধান করে পূর্বের মতো স্বল্পমূল্যে গ্যাস সিলিন্ডার সরবরাহ চালু না করলে কঠোর কর্মসূচি গ্রহণ করা হবে।
মানববন্ধনে বক্তব্য দেন সালমান আহমদ, সাবিনা বেগম, রুনা বেগম, স্বপন আহমদ ও হৃদয় আহমদসহ অন্যান্যরা।

দয়া করে শেয়ার করুন

এই ক্যাটাগরীর আরো খবর..